৮ সপ পি সস ৯ পপ শত শপ সপ সপ পপ কিট শী শপ পন সস পপ ৯ ৭৭৮৯৮৭৯০৯০০ সপ সন ৯ সপ ৭৯ ৯ ৯০৮ সু বাধা দূর করে হযরত আমর বিন আস (রা.) ইলা নামক স্থানে গিয়ে. পৌঁছেন। হযরত ইয়াধিদ বিন আবু সুফিয়ান (রা.)ও স্বীয় বাহিনীসহ তার সঙ্গে এসে মিলিত হন। মদীনার দুই বাহিনী একত্রিত হতেই রোমকবাহিনী তাদের গতিরোধের জন্য সামনে চলে আসে । এঁতিহাসিকদের মতে, রোমের এই বাহিনীর সংখ্যা মুসলিম বাহিনীর মতই ছিল। এবার মুসলমানদের দুই সালার একত্রিত হয়েছিলেন। তারা রোম বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু শেষমেষ তারা টিকতে পারে না। প্রাণে রক্ষা পাওয়া সৈন্যদের নিয়ে পিছু সরে আসে। হযরত ইয়াধিদ বিন আবু সুফিয়ান (রা.) একদল অশ্বারোহীকে পলায়নপর রোমীয়দের পশ্চাদ্ধাবনে পাঠান। এতে রোমীয়দের মাঝে এমন আতঙ্ক সৃষ্টি হয় যে, তারা মুসলমানদের হাতে কচুকাটা হতে থাকে কিন্তু ঘুরে দীড়াবার হিম্মত করে না। সম্রাট হিরাকেল স্বীয় বাহিনীর এভাবে পিছপা হওয়ার সংবাদ শুনে তেলে বেগুনে জলে ওঠেন। তিনি দ্বিতীয়বারের মত আবার জেনারেলদের তলব করেন এবং নির্দেশ দেন যে, বেশির থেকে বেশি সৈন্য সমবেত করে সিরিয়ার সীমান্তের বাইরে কোথাও মুসলমানদের সঙ্গে লড়াই করে তাদের সেখানেই খতম করা হোক। মুসলিম সালারগণ যেখানে সেনাক্যাম্প স্থাপন করেছিলেন সেখানকার কিছু লোককে নিজেদের অনুগত করে নেন এবং তাদের প্রচুর পুরস্কার ও সম্মানের লোভ দেখান। যার ফলে তারা মুসলমানদের পক্ষে গুপ্তচরবৃত্তি করতে সহজেই রাজি হয়ে যায়। কয়েক দিনের মধ্যেই এই গোয়েন্দারা কাঙ্ক্ষিত খবর নিয়ে আসে। গোয়েন্দা রিপোর্ট অনুয়ায়ী রোমীয়দের যে বাহিনী গড়ে তোলা হচ্ছিল তার সংখ্যা ১ লক্ষের কিছু বেশি ছিল। বিশাল এ বাহিনীর একাংশ আযনাদাইনের উদ্দেশে যাত্রা করেছিল। গোয়েন্দারা এ তথ্যও জানায় যে, রোমীয়রা এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসছে। কীভাবে তাদের প্রস্তুতি চলছে গোয়েন্দারা তারও বিশদ তথ্য জানায় । হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ (রা.)-কে আমীরুল মু'মিনীন এই নির্দেশ দিয়েছিলেন যে, চার বাহিনীকে একত্রিত হয়ে যুদ্ধ করার প্রয়োজন দেখা ছএএম.11000109.0010
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।