Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৬ ৮ সপ সত পপ পপ এল শসা “সম্রাট হিরাকেল!” সিরিয়ার সর্বাধিনায়ক বলে “আপনি যেভাবে কথা বলছেন, ঠিক ততটা অনভিজ্ঞ তো নন আপনি । বিষয়টি অন্য কিছু হলে আমরা আপনার কথা সমর্থন করতাম । কিন্তু এটা সমর সংক্রান্ত ব্যাপার । আপনি জানেন পরাজয়ের পরে কী হয়?” “আমি পরামর্শের সবক শুনতে চাই না” হিরাকেল বলেন। “এমন কী আছে যা আমি জানি না?” “সম্রাট সব কিছু জেনে বুঝে এমন কথা বলবেন না, যেমনটি পারস্য সম্রাট জেনে বুঝে করেছিল”"-রোমের অধিনায়ক বলে “তার সমরশক্তিও আমাদের মত ছিল। তাদের সঙ্গে আমাদেরও লড়াই হয়েছে। ইরাকের বিরুদ্ধে এরপর আবার সমরাভিযান পরিচালনা করার দুঃসাহস আপনিও করেননি । বর্তমানে ফারাজের ময়দানে আমাদেরকে মুসলমানদের বিরুদ্ধে পারসিকদের সাথে এঁক্যবদ্ধ হতে হয়। আমরা ঈসায়ী গোত্রদেরও সঙ্গে রাখি । কিন্তু তারপরও খালিদ বিন ওলীদ আমাদের পরাজিত করেছে ।” “তবে কি তোমরা এই পরামর্শই দিতে চাও যে, মুসলমানদের ভয় করা উচিত?” হিরাকেল ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেন। “না, সম্রাট” অধিনায়ক বলে। “আপনি হিমসে বসে যেমন ভাষায় কথা বলছেন, ঠিক তেমনি সম্রাট উরদূশেরও মাদায়েনে বসে বলতেন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, পারসিকদের পরিণতি দেখুন । মাদায়েনের শাহী মহল এখনও দীড়িয়ে আছে ঠিকই কিন্তু কবরের মত নিরব-নিস্তব্ধ। উরদৃশের প্রথমদিকে মুসলমানদের আরবের বদ্দু এবং ডাকু বলতেন । আমি পারসিকদের পরাজয়ের তদন্ত বিশদভাবে করেছি। উরদৃশেরের মুখ হতে শুধু এমন বাক্যই বের হত “পিষে ফেল; কিন্তু তার যে জেনারেলই মুসলমানদের বিরুদ্ধে লড়তে গেছে সেই “কচ্কাটা' হয়েছে। মুসলিম বাহিনী তাদের ভূখণ্ড একের পর এক দখল করেছে। এমনকি এখন তাদের তীর মাদায়েনে পতিত হওয়ার উপক্রম হয়েছে।” ... “সম্রাট হিরাকেল! আমি তথ্য নিয়ে জেনেছি যে, মুসলমানরা ধর্মীয় অনুপ্রেরণা ও শক্তি নিয়ে লড়ে; গণীমতের মালের লোভে যুদ্ধ করেনা । আমরা ভূখণ্ড দখল করার জন্য লড়াই করি । মুসলমানরা যুদ্ধ করাকে ইবাদত মনে করে । আমরা তাদের ধর্ম-বিশ্বাসকে সঠিক মনে করি বা না করি তাতে কী যায় আসে”? ... নাঙ্গা-১২ ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।