সস সি সী পপ সস পপ শা পপ নি পপ ৯ পপ শশী পি শপ পল শপ শপ পপ ৯ ৯৯৯৮ ৯ ৭৭৯৭ ৯ সপ ০০৮ শপ সস সস ০০ “এখান থেকে কেটে পড়” হিরাকেল সাম্রাঙ্জীকে বলেন। “আমি শাহী খান্দানের মানহানি সহ্য করতে পারি না।” “আমি অন্য কিছু বলতে এসেছি” সাম্রাজ্জী বলেন “সীমান্ত এলাকা হতে . এক ঈসায়ী এসেছে। সে সারারাত সফরে ঘোড়ার পিঠে অতিবাহিত করেছে। তাকে কেউ দরবারে ঢুকতে দেয় নি। আমি বিষয়টি জানতে পেরে... ।" “সে কেন এসেছে?” হিরাকেল ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করেন “সে কি সীমান্ত এলাকা হতে কোনো খবর এনেছে? “মুসলিম বাহিনী এগিয়ে আসছে” সাম্ত্রাঙ্জী বলেন। “তাকে ভেতরে পাঠাও” হিরাকেল বলেন। সাম্রাঙ্ৰী চলে যাবার পর কিছুক্ষণের মধ্যে এক আধা বয়সী লোক কামরায় প্রবেশ করে। তার পোশাক এবং চেহারায় উড়ন্ত ধূলা-বালু জমে ছিল। লোকটি ভেতরে ঢুকেই সালাম দিতে নুয়ে পড়ে। “তুমি মহল পর্যন্ত আসার দুঃসাহস কীভাবে করলে?” হিরাকেল বাদশাহী প্রতাপ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করেন “তুমি কি আনীত সংবাদটি কোনো সালার কিংবা অন্য কোনো কর্মকর্তাকে দিতে পারতে না?” “এটা অপরাধ হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন” আগত লোকটি বলে- “আমার আশংকা ছিল যে, এই খবরকে কেউ সত্য বলে মানবে না।” “তুমি মুসলিম বাহিনীকে কোথায় দেখেছ?” “হিমস হতে তিন দিনের দূরত্ব” লোকটি জবাবে বলে। এ ছিল এক আরব ঈসায়ী। সে হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ (রা.)-এর বাহিনীকে সিরিয়ার সীমান্ত হতে কিছু দূরে দেখেছিল । সেদিন সন্ধ্যায় আরও দু'টি স্থান থেকে জানা যায় যে, মুসলিম বাহিনী অমুক অমুক স্থানে শিবির স্থাপন করেছে। চতুর্থ বাহিনীর সংবাদ তখনো আসেনি । রাতে হিরাকেল তার জেনারেল ও উপদেষ্টাদের ডেকে পাঠান। “তোমরা কি জান সীমান্ত এলাকায় কী হচ্ছে?” হিরাকেল জিজ্ঞাসা করেন। “চৌকি তাদের অবস্থানের সংবাদ দেয়নি। সেখানে কী সবাই নাক ডেকে ঘুমায়? তোমরা কি এটা সহ্য করতে পার যে, আরবের কতিপয় লুটেরা তোমাদের সীমান্তবর্তী এলাকায় এসে যুদ্ধের চ্যালেঞ্জ দিবে? তোমরা কি তাদের এক সালারকে স্বীয় শক্তি প্রদর্শন করনি? কিন্তু ভাগ্যক্রমে সে প্রাণ নিয়ে চলে গেছে। এখন তারা অধিক সৈন্যসহ এসেছে। তারা গণীমতের মালের পিয়াসী। এখনই প্রস্তুতি নাও। তাদের একটি লোক, একটি ঘোড়া অথবা একটি উটও যেন ফিরে যেতে না পারে।” ছদএ.11000109.00107
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।