Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯০৭৯ ০৯ সিসি সি ৯ সপ ৭৯ লি পপ ৯ সস ৯ ৯৯৯৯ ৯ পপ শপ শী শপ ৯ ৯ ৯ সস সপ ৯ ৯ ৯ সস সত পল “সম্রাট হিরাকেলের সাম্রাজ্য সমগ্র দুনিয়াব্যাপী বিস্তৃত হোক” আসামী বলে। “শাহজাদীকে দরবারে ডেকে জিজ্ঞাসা করা হোক যে, আমি বেয়াদবী করেছি নাকি প্রেমে পড়েছি । ... আর প্রেম প্রথম আমার পক্ষ হতে হয়নি, বরং শাহজাদীর পক্ষ হতে হয়েছে।” “একে নিয়ে যাও!” সম্রাট হিরাকেল গর্জে ওঠে বলেন। “রথের পেছনে তাকে বেধে দাও এবং ততক্ষণ রথ চালনা অব্যাহত রাখবে যতক্ষণ তার গোস্ত হাড় থেকে পৃথক না হয়।” “সম্রাট হিরাকেল!” আসামী ক্রুদ্ধ কণ্ঠে বলে “আপনি এক শাহাজাদীর প্রেম খুন করছেন।” ইতোমধ্যে আসামীকে দরবার হতে টেনে-হিচড়ে নিয়ে যাওয়া হতে থাকে আর তার গগণ বিদারী আর্তচিৎকার আকাশ-বাতাসে গুর্জাীরিত হতে থাকে । সে চিতকার করে জুলুমের প্রতিবাদ জানাচ্ছিল। কিন্তু যা করেছে তার জন্য দয়া প্রার্থনা করে না। “তোর শোচনীয় পরিণাম অতি নিকটবর্তী হিরাকেল!” আসামী চিৎকার করে বলছিল “নিজেকে এভাবে দেবতা মনে করিস না হিরাকেল! অপমান-গ্রানী তোর দিকে ধেয়ে আসছে।” শাহজাদীর মনের মানুষকে প্রেমের অপরাধে একসময় রথের পেছনে বেঁধে দেয়া হয়। অশ্ব রথ নিয়ে ছুট দেয় । ইতোমধ্যে শাহী মহল থেকে আওয়াজ ওঠে “শাহজাদী নিজের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে।” জালেমের জুলুমের কারণে একই সময়ে দু'টি তাজা প্রাণ ঝরে যায়। ও শাহজাদীর আত্মহত্যার খবর সম্রাট হিরাকেলের দরবারে এক সময় পৌঁছে। খবরটি সম্রাটের মাঝে কোনো ভাবাস্তর সৃষ্টি করে না। সম্রাট সিংহাসনে বসেন। সিংহাসনে বসে থেকে একটু পরে খাস কামরায় চলে যান। সম্রাট মাথা ঝুঁকিয়ে কামরায় পায়চারি করছিলেন । সম্রাজ্ঞী খাস কামরায় আসেন। সম্রাট আগ্নিদৃষ্টিতে তার দিকে তাকান। “লক্ষণ শুভ নয়” সাগ্রাঙ্জী ধরা কণ্ঠে বলেন। “সকাল হতে না হতেই দু'টি খুন বয়ে গেল।” ছএদএ.11000109.00107

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।