শাহজাদী তার ঘোড়া নিয়ে ঘটনাস্থলে এলে যুবকটি ঘোড়া থেকে নিচে নেমে আসে এবং শাহজাদীর ঘোড়ার পায়ে গিয়ে সেজদা করে। “আমি শাহজাদীর শিকারকে শিকার করার অপরাধ করে থাকলে আমাকে ক্ষমা করা হোক” লোকটি হাত জোড় করে বলে। “কিন্তু আমি হরিণটিকে শাহজাদীর সামনে এনেছিলাম, যাতে তিনি শিকার করতে পারেন।” “তুমি সাহসী সৈনিক” শাহজাদী মুচকি হেসে বলে । “কী কাজ কর?” “যে কাজে রুটি রোজগার হয় এমন প্রত্যেক কাজ করি” লোকটি জানায় “শুধু চুরি করি না এবং হারাম খাই না।” “সম্রাট হিরাকেলের ফৌজে তোমার থাকা উচিত” শাহজাদী বলে” আমি তোমাকে মহল নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত করে নিব ।” প্রজা হওয়ায় তার মধ্যে এই দুঃসাহস ছিল না যে, সে শাহজাদীর প্রস্তাব প্রত্যাখ্যান করবে । শাহজাদী তাকে সঙ্গে করে নিয়ে আসে এবং নিরাপত্তাকর্মীদের অন্তর্ভুক্ত করে দেয়। লোকটি যখন শাহী লেবাস পায় এবং এ লেবাস পরে শাহী ঘোড়ায় আরোহণ করে তখন তার মধ্যের সুপ্ত প্রতিভা ও সুদর্শন চেহারা বেরিয়ে পড়ে । ফলে যুবকটি শাহজাদীর মনের মানুষ হয়ে যায় । শাহজাদী তাকে নিজের দেবতা বানিয়ে নেয়। শাহজাদীর বিবাহ নিকটবর্তী ছিল। কিন্তু সে তার হবু বরের সঙ্গে অনীহা ভাব প্রদর্শন করা শুরু করে। হবু বর তার এক গোয়েন্দাকে আদেশ দেয়, সে যেন গোপনে শাহজাদীর উপরে চোখ রাখে এবং সে কোথায় ও কার কাছে যায় তার খবর রাখে । এক রাতে শাহজাদীর হবু বর জানতে পারে, শাহজাদী শাহী মহলের বাগিচায় বসে আছে। বাগিচাটি ছিল শাহী মহলের অদূরে একটি নিরিবিলি সুন্দর জায়গায় । বাগিচায় ঝর্ণা ছিল, ছিল চারদিকে সবুজের গালিচা । গাছ-গাছালি ছিল, ছিল ফুল-ফলের টব। চাদনী রাত ছিল। শাহজাদী এবং তার প্রাণপ্রতিম প্রেমিক একজনের হাত অপরজনের হাতের মধ্যে রেখে মনের সুখে আলাপ করছিল । ইত্যবসরে পেছন হতে ভারী পায়ের আওয়াজ শোনা যায় । সম্বিত ফিরে পেয়ে তারা শাহী নিরাপত্তারক্ষীদের দ্বারা ঘেরাওয়ের মধ্যে নিজেদের আবিষ্কার করে । চারদিকে থেকে শাহী মুহাফিজরা তাদের ঘেরাও করে রেখেছিল । শাহজাদীর প্রেমিক নিরাপত্তাকর্মীকে বন্দী করে জেলখানায় পুরা হয়৷ সকালে সম্রাট হিরাকেলকে ঘটনা শুনানো হয় এবং এ কয়েদীকে শিকলাবদ্ধ অবস্থায় সম্রাটের দরবারে আনা হয় । তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছিল যে, সে এক শাহজাদীর শানে বেয়াদবী করেছে। অভিযোগ ভরা দরবারে উচ্চ আওয়াজে শুনানো হয়। ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।