সস সি সন ৭৯ শপ ৯ নস ৭ সপ পপ ৭৯ ৭৮ সপ পপ শন পি সপ ৭ সি পি ৭৭৯ পপ শিস সপ সস শপ ৯ ৯ শপ সত ৯ শী শপ গঠিত বাহিনী মদীনা ছেড়ে গেলে মদীনাবাসীদের মাঝে সুনসান নিরবতা নেমে আসে। এ সময় মুখ বন্ধ থাকলেও বক্ষ ছিল সচল। নব বাহিনীর সফলতা কামনায় প্রত্যেকটি হৃদয় ছিল সরব। € এটা ছিল সেই সমর পরিকল্পনা যার জন্য আমীরুল মু'মিনীন ফায়সালা করেছিলেন যে, সমগ্র বাহিনীর নিয়ন্ত্রণ ও নেতৃত্বের জন্য হযরত খালিদ (রা.)-এর চেয়ে উত্তম কোনো সালার নেই । মদীনা হতে আগত ২৮ হাজার সৈন্য মাত্র ১৫ দিনে সিরিয়ার সীমান্তবতী নিজ নিজ এলাকায় পৌছে গিয়েছিল। হিমসে সম্রাট হিরাকেলের শাহী মহলের শান-শওকাত ঠিক তেমনই ছিল যেমন অন্যান্য সম্রাটদের শাহী মহলে থেকে থাকে । মাদায়েনের মহলের মত হিমসের মহলও সুন্দরী ও যুবতী নারী দ্বারা ভরপুর ছিল। নর্তকী-গায়িকাও ছিল অনেক । মহলে একজন সাম্্রাঙ্জীও ছিল। তবে সে যার সাম্াঙ্ছী ছিল তার সাম্রাঙ্জী হতে আরো অনেক প্রার্থীনি ছিল। সমতরট হিরাকেলের দরবারে এক আসামী ছিল। তার অপরাধ ছিল সে শাহী খান্দানের লোক ছিল না; বরং তার সম্পর্ক ছিল এ খান্দানের সঙ্গে যারা স্ম্রাটের নাম শুনেই সেজদায় লুটিয়ে পড়ত । আসামী তাদের একজন ছিল, যারা স্ম্রাটকে অন্নদাতা মনে করত। এ আসামীর দ্বিতীয় অপরাধ এই ছিল যে, শাহী খান্দানের এক শাহজাদী তার আসক্ত ছিল। আর সে তার প্রেমাসক্ত এভাবে হয় যে, একবার শাহজাদী শিকারে গিয়েছিলেন । এ সময়ে লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল। শাহজাদী তীর দ্বারা একটি হরিণকে সামান্য আহত করেছিলেন। শাহজাদী হরিণটি ধরতে তার পিছু অশ্ব ছুটিয়েছিলেন। কিন্তু হরিণ সামান্য আহত হওয়ায় সে ঘোড়ার ন্যায় দ্রুতবেগে পালিয়ে বেড়াচ্ছিল। ঘটনাটি এ আসামীর চোখে পড়ে। সে ঘোড়ায় আরোহী ছিল। হাতে ছিল বর্শা। লোকটি হরিণটির পেছনে ঘোড়া ছুটিয়ে দেয়। হরিণটি পালিয়ে যেতে চাইলে লোকটি তার পথ সংকুচিত করে এনে জ্যান্ত হরিণটিকে এদিকে নিয়ে যেতে চায় যেদিকে শাহজাদী দীড়িয়ে ছিল। শাহজাদী হরিণের লক্ষে তিন-চারটি তীর মারে কিন্তু সবকটিই লক্ষ্যচ্যুত হয়। এ সুদর্শন যুবক তার ঘোড়া এভাবে ছুটায় যে, ঘোড়া সোজা গিয়ে হরিণের চলার পথে এসে দীড়ায়। লোকটি হরিণ পাণে বর্শা ছুড়ে মারলে বর্শা হরিণের গায়ে গিয়ে বিদ্ধ হয়। এতে হরিণটি মাটিতে আছড়ে পড়ে! ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।