Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

“আবু সুফিয়ান!” আমীরুল মুমিনীন বলেন। “আল্লাহ তোমাকে বিজয় দান করুন এবং সাহায্য করুন৷ পথিমধ্যে নিজের বা সাথীদের উপর কঠোরতা করবে না। নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারলে অধীনস্থদের থেকে পরামর্শ নিবে। কঠোর ও তিক্ত ভাষা ব্যবহার করবে না।... ন্যায়-ইনসাফ আঁকড়ে থাকবে। জুলুম হতে দূরে থাকবে । কেননা জুলুম ও বে-ইনসাফী যারা করে আল্লাহ তাদের পছন্দ করেন না। এমন জাতি কখনও সফলও হয় না।... রণাঙ্গন হতে পৃষ্ঠ প্রদর্শন করবে না। কেননা, যারা যুদ্ধের প্রয়োজন ব্যতীত পৃষ্ঠ প্রদর্শন করে তাদের প্রতি আল্লাহর ক্রোধ বর্ষিত হয়। ... দুশমনদের উপর বিজয়ী হলে মহিলা, বাচ্চা এবং বৃদ্ধদের উপর হাত তুলবে না। খাদ্যের প্রয়োজন ছাড়া অহেতুক কোন প্রাণীকে জবাই করবে না।” এতিহাসিক ওয়াকিদী, আবু ইউসুফ, ইবনে খালদূন এবং ইবনুল আছীর (রহ.) আমীরুল মু'মিনীনের এই বক্তব্য উল্লেখ করেছেন। এসব এঁতিহাসিকের বরাত অনুযায়ী আমীরুল মুমিনীন আবু বকর (রা.) ইয়াধিদ বিন আবু সুফিয়ান (রা.)-কে বলেন “পথে তুমি অনেক খানকা ও আশ্রম দেখতে পাবে, সেখানে পাদ্রীরা অবস্থান করে। তারা দুনিয়াত্যাগী হয়। তাদের নিজ নিজ অবস্থায় ছেড়ে দিবে। খানকা ও আশ্রমগ্ডলোর কোনও ক্ষতি করবে না। পান্দত্রীদের উৎপীড়ন করবে না।... ক্রুশ পুজারীদের সঙ্গেও তোমার দেখা হবে। তাদের আলামত হলো, তাদের মাথার উপরিভাগের মধ্যস্থলে চুল থাকবে না, ছুল মুগ্তানো থাকবে । তাদের উপর তেমন হামলা করবে, যেমন রণাঙ্গনে করা হয় । যদি তারা ইসলাম কবুল করে অথবা কর আদায় করতে রাজি হয়, তবেই কেবল তাদের কিছু বলবে না। ... | আল্লাহর নাম স্মরণ রেখে লড়বে । সকল বিষয়ে ভারসাম্য বজায় রাখবে। গাদ্দারী করবে না। কেউ অস্ত্র সমর্পণ করলে তাকে অযথা হত্যা করবে না । এমন লোকদের বিকলাঙ্গও করবে না।” এটা রসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ামাল্লামের নিয়ম ও আদর্শ ছিল যে, হেঁটে অনেক দূর পর্যস্ত যেতেন। সালারদের তাদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে ওয়াকিফহাল করতেন এবং দোয়ার মাধ্যমে কাফেলাকে বিদায় জানাতেন। এক একটি করে বাহিনী রণাঙ্গনের উদ্দেশে চলছিল । এবার তাদের বিরোধী পক্ষ ছিল অত্যন্ত শক্তিধর এবং দুর্ধর্ষ । সম্রাট হিরাকেল কেবল সম্তরটই ছিলেন না; বরং তিনি রণাঙ্গনের অভিজ্ঞ পরিচালক এবং সমর বিশেষজ্ঞও ছিলেন । তাই নব ছএদএ.11000109.0017

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।