“আল্লাহ তোমাদের সকলের সহায় ও ও সাহায্যকারী হোন” খলীফাতুল মুসলিমীন শেষ নির্দেশ দিতে গিয়ে বলেন “প্রত্যেক সালার তার বাহিনীকে অপর বাহিনী হতে পৃথক ও দূরে রাখবে । রোমীয়দের সঙ্গে কোথাও যুদ্ধ বাধলে এক সালার অন্য সালারদের সাহায্যে ডেকে পাঠাবে । কোথাও চারদল মিলে যুদ্ধ করার প্রয়োজন দেখা দিলে তখন সকল বাহিনীর সর্বাধিনায়ক হবেন হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ রো.)।” সর্বপ্রথম হযরত ইয়াধিদ বিন আবু সুফিয়ান (রা.) স্বীয় বাহিনী নিয়ে মদীনা হতে রওনা হন। মদীনার মহিলারা এবং বাচ্চারাও তাদের বিদায় জানাতে বাইরে বেরিয়ে এসেছিল । মেয়েরা ছাদের উপর দাঁড়িয়ে বিদায়ী হাত নাড়াচ্ছিল। বৃদ্ধা মহিলারা হাত তুলে দোয়া করছিল । কিছু বৃদ্ধ লোকের চোখ এই জন্য অশ্রুতে ভরে যায় যে, তারা বার্ধক্যহেতু যুদ্ধ করার উপযোগী ছিলেন না। হযরত ইয়াধিদ বিন আবু সুফিয়ান (রা.) স্বীয় বাহিনীর আগে আগে যাচ্ছিলেন। ইয়াধিদের সঙ্গে হযরত আবুবকর (রা.) পায়ে হেঁটে চলছিলেন। ইয়াধিদ (রা.) ঘোড়ার পিঠ হতে নেমে পড়েন। আমীরুল মু'মিনীনের উপর্যুপরি অনুরোধ সত্তেও তিনি ঘোড়ায় আরোহণ করেন না। আমীরুল মু*মিনীন দুর্বল ছিলেন, তারপরেও তিনি সৈন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন। ইয়াযিদ (রা.) তাকে কয়েকবার অনুরোধ জানান ফিরে যেতে কিন্তু আবুবকর (রো.) তার কথায় সায় দেন না। মদীনা হতে কিছু দূর গিয়ে হযরত ইয়াহিদ রো.) থেমে যান। “আমীরুল মু'মিনীন ফিরে না গেলে আমি এক কদমও সামনে অগ্রসর হব না” ইয়াধিদ বিন আবু সুফিয়ান রো.) বলেন। “খোদার কসম আবু সুফিয়ান!” আমীরুল মুমিনীন বলেন “তুমি আল্লাহর রসূলের সুন্নত পালন হতে আমাকে থামিয়ে দিলে । তোমার কী মনে নেই যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদমুখী কাফেলাকে বিদায় দিতে কাফেলার সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত যেতেন এবং দোয়া দিয়ে তাদের বিদায় জানাতেন? নবীজী বলতেন, “যে পা আল্লাহর রাস্তায় ধূলিমলিন হয় তাকে দোজখের আগুন স্পর্শ করবে না।” ইতিহাস বলে, আমীরুল মুমিনীন সৈন্যদের সঙ্গে মদীনা হতে দু'মাইল পর্যন্ত চলে গিয়েছিলেন। ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।