সস সস সপ ৯ ৯৭৯ পন পপ পপ পপ পপ পপ ০5 সপ সত পপ ৮ ৯ পপ শন ৯ সত আশ শত পপ পপ শপ ৯ ৯ সস পপ আআ ০ করেন৷ যাচাইয়ের একটি বড় কারণ এই ছিল যে, আগত অনেক লোক একসময় এসব লোক মুরতাদদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছিল। পরে তারা ইসলাম গ্রহণ করলেও তাদের উপর কোনো ভরসা ছিল না। মুরতাদদের এই অভ্যাস হয়ে গিয়েছিল যে, তারা মুরতাদ হয়েই অবস্থান করত । যখন যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে মার খেত তখন পিঠ বাচাতে ইসলাম কবুল করত। কিন্তু মুসলমানরা যখন তাদের উপর ভরসা করে তাদের এলাকা ছেড়ে চলে আসত তখন তাদের অনেকে ইসলাম থেকে ফিরে আবার মুরতাদ হয়ে যেত। দীর্ঘ যাচাই-বাছাই শেষে কিছু লোককে সৈন্যসারি হতে বের করে দেয়া হয়। অবশিষ্ট সৈন্যদের চার ভাগে ভাগ করে প্রত্যেক অংশের জন্য পৃথক পৃথক সালার নিযুক্ত করা হয়। প্রতি দলে ৭ হাজার করে সৈন্য ছিল। অর্থাৎ নয়া বাহিনীর সৈন্যসংখ্যা ছিল সর্বমোট ২৮ হাজার। বেশিরভাগ এতিহাসিক এই সৈন্যসংখ্যা লিখেছেন ৩০ হাজার। এক অংশের সালার হন হযরত আমর বিন আস (রা.)। দ্বিতীয় অংশের হযরত ইয়ািদ বিন আবু সুফিয়ান (রা.)। তৃতীয় অংশের হযরত শারাহবীল বিন হাসানা (রা.) এবং চতুর্থ অংশের সালার হন হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ (রো.)। এই নয়া সালারগণ কয়েকদিন যাবত সৈন্যদের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য জরুরী প্রশিক্ষণ দেন। যুদ্ধের ময়দানে কীভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক রক্ষা করতে হয়, কীভাবে বিন্যাস ঠিক রাখতে হয়-এসবও ট্রেনিংয়ের অন্তর্গত ছিল। € ৬৩৪ ধরিস্টাব্দের এপ্রিল মোতাবেক ১৩ হিজরীর সফর মাসের প্রথম সপ্তাহে এই নবগঠিত বাহিনী সিরিয়া অভিমুখে যাত্রা করার নির্দেশ পায় । প্রত্যেক দলকে নির্দেশ দেয়া হয় পৃথক পৃথকভাবে রওনা হতে এবং ভিন্ন ভিন্ন স্থানে যাওয়ার জন্য । হযরত আমর বিন আস (রা.) নির্দেশ পান স্বীয় বাহিনী নিয়ে ফিলিস্তিনে যাবার জন্য । হযরত ইয়াঘিদ বিন আবু সুফিয়ান (রা.) রওনা হন দামেক্কের উদ্দেশে । তাবুকের রাস্তা দিয়ে তাকে যেতে বলা হয়। হযরত শারাহবীল (রা.)-এর লক্ষ্যস্থল ছিল জর্ডান । তাকে বলা হয় ইয়াধিদ (রা.) বাহিনীর পেছনে যেতে । হযরত আবু উবায়দা ইবনুল যাররাহ (রা.)-এর মঞ্জিল ছিল হিমসে। তাকেও তাবুকের পথ ধরে রওনা হতে বলা হয়। ছএম.11000103.0017
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।