Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৯৯০ ৭ পপি পি শি পপ সস সস সপ পল ৯ ৯৯ ৭৮ পন পপ আপ ৯ ৯ সী সন ৯ ক ৯ সস ৭ ৯ ৯ সন ৯ সস সস হযরত খালিদ (রা.) সুপরিকল্লিতভাবে পুরো বাহিনীকে খাওয়ারনাক পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যান। তিনি কখনো এই ধারণার বশবর্তী ছিলেন না যে, শক্রবাহিনীর অজান্তেই তিনি তাদের টুটি চেপে ধরবেন। তিনি বিশ্বাস করতেন, এবার শক্ররা আগের চেয়ে বেশি সতর্ক ও সাবধান হবে । হযরত খালিদ (রা.) এক সালারকে নির্দেশ দেন, যেন তিনি পেছনে ছেড়ে আসা এলাকার প্রতি গভীর নজরদারী করার জন্য কিছু সৈন্য সেখানে রেখে যান, যাতে এ এলাকার কোনো লোক হীরায় গিয়ে এই সংবাদ না দিতে পারে যে, “মুসলিম বাহিনী আসছে'। এটা ছিল শক্রদের একটি পাতা ফাদ, যে ফাদে মুসলিম বাহিনী ক্রমেই জড়িয়ে পড়ছিল । এলাকাটি ছিল ওত পাতার জন্য অত্যন্ত মোক্ষম । কিন্তু বাইরে থেকে তা বোঝা এমনকি অনুমান করারও কোনো চিহ ছিল না। এ সম্ভাবনা ছিল যে, শক্রবাহিনী হঠাৎ এসে পুরো বাহিনীর উপর একযোগে চড়াও হবে এবং ১৮ হাজার সৈন্যকে ঘেরাওয়ের আওতায় এনে অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাদেরকে নৃশংসভাবে খুন করবে। আরও কিছু দূর অগ্রসর হলে একটি পর্বতশৃঙ্গ মাঝপথে এসে দীড়ায় । হযরত খালিদ (রা.) ঘোড়ার গোড়ালিতে ইঙ্গিতম্পর্শ করলে অশ্ব তাকে নিয়ে পর্বতে উঠে পড়ে । এদিকে তীর নির্দেশে মুসলিম বাহিনী পর্বতের গোড়ায় এসে থেমে যায়। “আল্লাহর সৈনিকগণ!” হযরত খালিদ (রো.) উচ্চকণ্ঠে বলেন। “তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক। আজ আল্লাহ তোমাদেরকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহর রসূলের পবিভ্রাত্বা আজ তোমাদের দেখছেন। আজ তোমরা এক কঠিন পাহাড়ের সঙ্গে লড়াই করতে এবং তাকে চূর্ণ-বিচূর্ণ করে দিতে ছুটে চলেছো। সামনে যে বাহিনীর সঙ্গে তোমাদের বোঝাপড়া হবে তারা পাহাড়ের চেয়ে কোনো অংশে কম নয়। মুজাহিদীনে ইসলাম, হয় বিজয় নয় মৃত্যু । আমাদের জান আল্লাহর দেয়া আমানত । অবশ্যই এই আমানত আমাদের ফিরিয়ে দিতে হবে । তবে আমরা সেটা ফিরিয়ে দিতে চাই মর্যাদার সাথে, গৌরবের সাথে । আল্লাহর তোমাদের সহায়। সংখ্যার স্বল্পতা এবং রসদ হাতিয়ারের কমতি দ্বারা কখনো জয় পরাজয়ের সমাধান হয় না। সংখ্যার স্বল্পতা পরাজয়কে অনিবার্য করে না, তেমনি সংখ্যাধিক্যের দ্বারাও জয় নিশ্চিত হয় না। বিজয় আসে প্রেরণা এবং দৃঢ়তার দ্বারা। এই বিশ্বাসে বলীয়ান হয়ে অগ্রসর হও যে, আনার রামুল লো) এর পবিত্র রূহ তোমাদের সঙ্গে আছেন ।” নাঙ্গা-২ ছএদএম.11000103.0017

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।