Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শপ ৯ আআ সপ ৯৯ ৯৯ ৯ ৯ ৯ ৯ পাস “ইয়েমেনবাসীগণ! আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনারা মুসলমান । আর মুসলমানের উপর জিহাদ করা তখন ফরজ হয়ে যায়, যখন এক শক্তিশালী শত্রুর আক্রমণের সম্তাবনা সৃষ্টি হয়। আল্লাহ পাকের নির্দেশ হলো, তোমরা সচ্ছল হও কী অসচ্ছল, তোমাদের কাছে যুদ্ধান্ত্র কম থাক বা বেশি, তোমরা যে অবস্থায় থাক না কেন, শত্রুর বিরুদ্ধে নেমে পড় । জান-মাল 'দিয়ে এক আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হও। আপনাদের যেসব লোকজন মদীনায় এসেছিল তাদের আমি জিহাদে যেতে উদ্বুদ্ধ করলে তারা স্বেচ্ছায় রাজি হয়ে যায়। ইসলামী বাহিনীতে নাম লেখায় । আমি সেই উৎসাহ আপনাদেরকেও দিচ্ছি। আমার কথা আপনাদের পর্যস্ত পৌঁছে গেছে। তাতে আল্লাহর হুকুম রয়েছে। উহা শুনুন এবং যে আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন তার নির্দেশ কার্যকর করুন ।” এঁ যুগের নিয়ম অনুযায়ী মদীনার পত্রবাহী দূত ইয়েমেনের তিন চার স্থানে মানুষদের জমা করে এবং সমবেত জনতাকে আমীরুল মু"মিনীনের বার্তা পড়ে শোনায় । এর প্রতিক্রিয়া এই হয় যে, এক সর্দার জুলকালা উমাইরী শুধু নিজ গোত্রের নওজোয়ানদের প্রস্তুত করেন না; বরং নিজের অধীনে থাকা আরও কয়েক গোত্রের যৃদ্ধসক্ষম যোদ্ধাদের নিজের সঙ্গে নিয়ে নেন এবং সবাইকে নিয়ে মদীনার উদ্দেশে রওনা হন। মদীনার দূত ইয়েমেনের সকল গোত্রে যায়। আরও তিনটি গোত্রের সর্দার- কায়েস, যুনদুব বিন আমর দাউসী এবং হাবিস বিন সাদ তাঈ স্ব-স্ব গেত্রের নওজোয়ান ও যোদ্ধাদের সঙ্গে নিয়ে সিরিয়ার যুদ্ধে অংশ নেয়ার উদ্দেশে মদীনা অভিমুখে রওনা হয়। বিভিন্ন গোত্র হতে দলে দলে নতুন যোদ্ধারা এলে একটি বিরাট বাহিনী তৈরি হয়ে যায়। প্রত্যেক লোক ঘোড়া বা উটে আরোহী এবং বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত ছিল। যোদ্ধারা তীরের বিশাল ভাগ্ডারও সঙ্গে করে এনেছিল । ৬৩৪ বরিস্টাব্দের মার্চ মাস মোতাবেক ১৩ হিজরীর মুহাররম মাসে মদীনায় এই নয়া বাহিনীর সমাগম ঘটে । আমীরুল মুমিনীন হযরত আবু বকর (রা.) নিজেই উপস্থিত প্রত্যেক লোকের প্রতি নজর দেন। সুস্থ না অসুস্থ যাচাই করেন। বাধ্য হয়ে এসেছে নাকি জিহাদের ফযিলত লাভের জন্য স্বেচ্ছায় এবং স্বতক্ফুর্তভাবে এসেছে-তা যাচাই ছদএম.11000103.0010

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।