সস সস সপ পি পপ ৯ ৯ ৯ ৯৯৯৯৯ ৯ সপ ৮ শপ পপ শপ ৯ 5 সত পন শপ সপ পি ৮৮ ৯৯ পপ ৭৮৭৯০ “বলুন, সে দুশমন কে?” এক উদ্ট্রারোহী চিৎকার করে জানতে চায়- “কার দুঃসাহস এমন যে আমাদের আত্মমর্যাদাকে চ্যালেঞ্জ করছে?” “রোমকরা!” অশ্বারোহী ঘোষণা দানের ভঙ্গিতে বলেন “তারা, যারা সিরিয়া করায়ত্ত করে রেখেছে । তাদের সৈন্য আমাদের থেকে বেশি । অনেক বেশি। তাদের অস্ত্র আমাদের চেয়ে ভাল। কিন্তু তারপরও তারা আপনাদের আক্রমণ সহ্য করতে পারবে না। আপনারা এই ময়দানে আপনাদের শক্তি ও নৈপুণ্য দেখেছেন। এখন এঁ ময়দানে চলুন যেখানে অপনাদের শক্তি ও দাপট আপনাদের শক্ররা দেখবে ।” “আমাদেরকে সে ময়দানে কে নিয়ে যাবে?” ভীড়ের মধ্য হতে একজন জিজ্ঞাসা করে। “মদীনাবাসী আপনাদের নিজেদের সঙ্গে নিয়ে যাবে” মদীনার অশ্বারোহী বলেন। “তাদের দিকে তাকান, যারা বছরের পর বছর ধরে সীমান্তে লড়াই করে চলেছে, হতাহত হচ্ছে এবং সেখানেই দাফন হয়ে যাচ্ছে। তারা দ্বীনের খাতিরে নিজ সন্তানদের কথা ভুলে গিয়েছে। নিজের বাড়ীর কথা ভুলে গিয়েছে । তারা ংখ্যায় অত্যন্ত স্বল্প । তারপরও তারা একের পর এক এঁ শক্রদের পরাস্ত করে চলেছে, যারা সংখ্যায় তাদের চেয়ে অনেক গুণ বেশি । তারা রাতেও জেগে থাকে। শুধু আপনাদের ইজ্জতের জন্য । ... তারা অগ্নিপূজক পারসিকদের মস্তক চূর্ণ করে দিয়েছে। এখন শুধু রয়ে গেছে রোমকরা। কিন্তু আমাদের মুজাহিদ বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। এক রণক্ষেত্র হতে অপর রণক্ষেত্র অনেক দূর । তারা সবখানে দ্রুত পৌঁছতে পারছেনা ।... আপনারা তো আত্মমর্ধাদাশীল, শক্তিধর এবং উচু হিম্মতওয়ালা, আপনারা কি তাদের সাহায্যে যাবেন না?” জনতা পূর্ব হতেই উত্তপ্ত ছিল। এবার অস্বারোহীর কথায় সকলের খুনে আগুন ধরে যায়। যুদ্ধের প্রেরণায় সকলেই উজ্জীবিত হয়ে ওঠে । আমীরুল মু'মিনীনের উদ্দেশ্যও ছিল এটা যে, জনগণ জিহাদী জযবায় অনুপ্রাণিত হোক। অধিকহারে মানুষ সেনাবাহিনীতে ভর্তি হোক। বিভিন্ন গোত্রের সঙ্গে আসা মহিলারাও নিজ নিজ গোত্রের পুরুষদের সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য তাদের উৎসাহ যোগাতে থাকে। ফলে উল্লেখযোগ্য পরিমাণ লোক সেনাবাহিনীতে নাম লিখিয়ে ইসলামী বাহিনীর সৈন্য হয়ে যায়। ইয়েমেনে ইসলাম সকলের ধর্মমতে পরিণত হয়েছিল। ধর্মান্তরিতের ফেত্নারও অবসান ঘটেছিল। ইসলামই ছিল বিজয়ী ধর্ম। খলীফাতুল মুসলিমীন ইয়েমেনবাসীদের উদ্দেশে একটি বার্তা পাঠান । বার্তাটি বয়ে নিয়ে গিয়েছিল একজন দূত । বার্তার কথা ছিল নিম্নরূপ- ছএম.11000109.0017
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।