Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সপ শপ পপ পিস পপ সপ শী পপ ৯ ৯ সস শি সস সস ৯ সস পপ শপ নস ৯ ৯ পপ শপ পপ ৮ ৯ সস সপ পিস তিন দিন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা চলে । যে গোত্রের লোক প্রতিযোগিতায় বিজয়ী হত সে গোত্রের লোকজন ময়দানে নেমে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করত । তাদের মেয়েরা বিজয়ীর প্রশংসায় গান গাইত। প্রতিযোগিতায় বাইরের কোনো অশ্বারোহী অথবা তীরন্দায অথবা কোনো উন্টারোহী আহত হলে মদীনার লোকজন তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মদীনাবাসীদের আতিথ্য বাইরে থেকে আসা গোত্রগুলোর মন কেড়ে নেয়। প্রতিযোগিতা এবং মেলার এই আয়োজন খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর (রা.) করেছিলেন। প্রতিযোগিতা শেষের দিন মদীনার একজন লোক ঘোড়ায় চড়ে ময়দানে আসেন । ময়দানের চারপাশে মানুষ, ঘোড়া এবং উটের ভীড় লেগেছিল। “হে রসূলের উন্মতগণ!” ময়দানে আগত অশ্বারোহী উচ্চকণ্ঠে বলেন- “খোদার কসম! আপনাদের হারাতে পারে, এমন কোনো শক্তি দুনিয়াতে নেই। আপনারা এই ময়দানে নিজেদের শক্তি সামর্থ্য চাক্ষুষভাবে দর্শন করেছেন৷ এমন হিম্মত কার আছে যে আপনাদের সামনে পা সোজা করে দাড়াতে পারে? যে শক্তি আপনারা একে অপরের বিরুদ্ধে প্রদর্শন করলেন, তা এখন এঁ শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করার সময় এসে গেছে, যারা আপনাদের পানে ধাবমান ।... “হে ঈমানদারগণ! স্বীয় ভূখণ্ডের দিকে তাকান, নিজেদের ধন-সম্পদের দিকে তাকান, এ সকল মহিলাদের পানে তাকান, যারা আপনাদের বাচ্চাদের দুধ পান করায়। আপনাদের যুবতী ও কুমারী মেয়েদের দিকে তাকান, যারা আপনাদের জামাইয়ের অপেক্ষায় প্রহর গুনছে, যাতে বৈধ সন্তান জন্ম দিতে পারে । নিজেদের ধর্মের দিকে তাকান, যা আল্লাহর সত্য-সঠিক ধর্ম। খোদার কসম! আপনারা তো আত্মমর্যাদাশীল জাতি । মান-সম্মানের অধিকাবী । আল্লাহ্‌ তা'আলা আপনাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনারা অবশ্যই এটা চাইবেন না যে, দুশমন আপনাদের উপর এমন সময় ঝাঁপিয়ে পড়বে, যখন আপনারা শয্যায় নিদ্রাবিভোর থাকবেন । আপনাদের উট ও ঘোড়া জিন লাগানো ব্যতীত থাকবে । ফলে আপনারা শক্রর হাত থেকে না নিজেদের বাচাতে পারবেন, না ধন-সম্পদ হেফাজত করতে পারবেন, না সন্তান-সন্ততি এবং মহিলা, যুবতী, কুমারী নারীদের ইজ্জত রক্ষা করতে পারবেন। শক্ররা তখন আপনাদের বাধ্য করে ছাড়বে আল্লাহ্‌র সত্য ধর্ম ত্যাগ করে শক্রদের দেব-দেবতাদের পূজা করতে। ছদএম.11000103.0017

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।