সপ পি পপি শন সপ সপ পপ শপ শপ শপ শপ ৯ শি ৯ ৯ পপ কপ সপ পপ পপ শপ ৮ পপ ৯ “আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত হোক” খলীফাতুল মুসলিমীন সর্বশেষে বলেন। “আমি কয়েকজন আমীর নিযুক্ত করছি। আল্লাহ এবং তার রসূলের পরে এ সকল আমীরদের আনুগত্য করবেন। সকলে নিজ নিজ নিয়ত ও ইরাদা পরিষ্কার রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ এমন লোকদের সঙ্গেই থাকেন।” আমীরুল মুমিনীন হযরত আবু বকর (রা.) এর কথার উদ্দেশ্য এটা ছিল যে, সিরিয়ার উপর হামলা হবে এবং রোমীয়দের সঙ্গে লড়াই করা হবে। আমীরুল মুমিনীনের কথার পর মজলিস আরেকবারের মত নীরব হয়ে যায়। মুহাম্মাদ হুসাইন হাইকেল (এঁতিহাসিক) লিখেন, এই নীরবতা অনেকটা এমন ছিল, যেন তারা রোমীয়দের ভয়ে ভীত হয়ে পড়েছেন অথবা আমীরুল মু'মিনীনের ফায়সালা তাদের মনঃপুত হয় নি। হযরত উমর (রা.) সকলের পানে দৃষ্টি বুলান এবং তার চোখ অধিক আবেগ ও জযবায় লাল হয়ে যায়। “হে ঈমানদারগণ!” হযরত উমর (রা.) গর্জে উঠে বলেন। “আপনাদের কী হল? খলীফার আহ্বানে কেন লাব্বাইক বলেন না? খলীফা কি ব্যক্তিস্বার্থে কোনো নির্দেশ দিয়েছেন? খলীফার নির্দেশ মানার মধ্যেই কি আপনাদের কল্যাণ নয়? রসূলের উম্মতদের সফলতা নয়? ... লাব্বাইক বলুন এবং অন্তরের অন্তঃস্থল থেকে বলুন।” হযরত উমর (রা.)-এর কথায় মজলিসের নীরবতা খান খান হয়ে যায়। চতুর্দিক হতে লাব্বাইক, লাব্বাইক আওয়াজ ওঠে এবং সকলে সর্বসম্মতিক্রমে বলেন যে, তারা রোমকদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন। শু হজ্ব থেকে ফিরে খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর (রা.) মদীনায় .ঘোড়দৌড়, বর্শা নিক্ষেপ, তীর ছোঁড়া, তলোয়ার চালনা এবং মন্ত্রযুদ্ধের প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। আশ-পাশের গোত্রগুলোকে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছিল । তিনদিন যাবত মদীনায় মানুষের এত উপচে পড়া ভীড় লেগেছিল যে, অলি-গলিতে চলাচলের জায়গাও ছিল নাঁ। যেদিকে চোখ যেত ঘোড়া এবং উটের পাল দীড়ানো দেখা যেত। অনবরত রণসঙ্গীত বাজতেছিল। প্রত্যেক গোত্র তাদের বীর যোদ্ধাদের বীরোচিত সংবর্ধনা দেয়ার জন্য উপস্থিত ছিল। ছদএম.11000103.0017
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।