সস ৯ শা সস ৯ ৯ ৯ ৯ সপ ৯ পপ ৯ ৯ ৯৯ পপ ৯ শপ সী পপ সপ পপ শপ সপ ৯ সস নস জজ আস ৯ হতে আগত। আপনি সৈন্যের জন্য সেনাবাহিনীতে অধিক লোক ভর্তি করুন। যে পরিকল্পনা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন আমরা তা বাস্তবায়ন করব ।” “আমীরুল মুমিনীন!” হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা.) বলেন। “আল্লাহ আপনাকে হেফাজত করুন । চিন্তা করে দেখুন, রোমীয়রা আমাদের চেয়ে অধিকতর শক্তিশালী । ওদিকে খালিদ বিন সাঈদের পরিণতি দেখুন। আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য অবশ্যই পূরণ করব। কিন্তু আমরা এখনও এর যোগ্য নই যে, রোমকদের উপর ব্যপকভাবে হামলা করব। এটা কি ভাল হয় না যে, আমাদের বাহিনী রোমকদের সীমান্তবর্তী ফাঁড়িতে হামলা করতে থাকবে এবং হামলা করে পিছে সরে আসবে । এ প্রক্রিয়ায় রোমকদের শক্তি ক্রমান্য়ে ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং মুজাহিদ বাহিনীর মনোবল বৃদ্ধি পাবে । এ অবস্থায় আমরা একটি বিশাল বাহিনী তৈরি করার চেষ্টা করতে থাকব। আমীরুল মুমিনীন! সৈন্য সংখ্যা বাড়িয়ে আপনি নিজেও জিহাদ করতে রওনা হয়ে যান এবং চাইলে নেতৃত্ব অপর কোনো নেতার হাতে সমর্পণ করুন।” এঁতিহাসিকগণ তত্যুগের তথ্যের বরাত দিয়ে লিখেন যে, এ বক্তব্যের পর পুরো বৈঠকে সুনসান নীরবতা নেমে আসে । হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা.) অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে তার মতামত পেশ করেছিলেন। দীর্ঘ নীরবতায় এই ধারণা সৃষ্টি হয় যে, আর বুঝি কেউ কথা বলবেন না। “আপনারা নীরব হয়ে গেলেন কেন?” আমীরুল মুমিনীন বলেন- “স্বীয় পরামর্শ পেশ করুন।” “আপনার সততায় সন্দেহ করার কেউ আছে বলে মনে করি না” হযরত উসমান (রা.) বলেন। “অবশ্যই আপনি মুসলমানদের এবং দ্বীনের কল্যাণ চান। তাহলে কেন আপনি এই নির্দেশ দেন না যে, তোমরা সিরিয়ার উপর আক্রমণ কর। এর ফলাফল যাই হোক না কেন আমরা তা মাথা পেতে নিব।” সভার অন্যান্য সদস্যগণ হযরত উসমান (রা.)-এর মত সমর্থন করেন এবং সর্বসম্মতিক্রমে বলেন, ছীন এবং রসূলের উম্মতের মর্যাদা রক্ষার জন্য হুকুমতের পক্ষ হতে যে নির্দেশই দেয়া হবে তা আমরা সকলে বিনা বাক্য ব্যয়ে মেনে নিব। ছএএম.11000103.0010
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।