মত দুঃখিত ও বিপর্যস্ত আর কেউ ছিল না। পরিশেষে আল্লাহ তার ডাক শোনেন। অনেকদিন পর যখন মুসলিম বাহিনী সিরিয়ায় নিয়মিত যুদ্ধ পরিচালনা শুরু করেছিলেন, তখন সিরিয়ার উদ্দেশে যাওয়া একটি বাহিনীর সঙ্গে খালিদ বিন সাঈদকে যাওয়ার অনুমতি দেয়া হয়। তিনি নিজের নাম হতে পরাজয়ের দাগ এভাবে মুছেন যে, বীর-বিক্রমে লড়ে শহীদ হয়ে যান। গু আমীরুল মু'মিনীন আবু বকর (রা.) “পরামর্শ সভা" তলব করেন । সভা শুরু হলে তিনি উপস্থিত সদস্যদের মতামত জানতে তাদের সামনে “উদ্ভূত পরিস্থিতিতে করণীয় কী' শীর্ষক বিষয় উপস্থাপন করেন। উক্ত বৈঠকে প্রবীন সাহাবাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হযরত উমর (রা.), হযরত উসমান (রা.), হযরত আলী (ো.), হযরত তলহা (রা.), হযরত যুবাইর (রো.), হযরত আবদুর রহমান বিন আউফ (রা.), হযরত সাদ বিন আবী ওয়াক্কাস (রা.), হযরত আবু উবাইদা ইবনুল যাররাহ (রা.), হযরত মুয়াজ বিন যাবাল (রা.), হযরত উবাই বিন কা'ব (রা.) এবং হযরত যায়েদ বিন সাবেত রো.) প্রমুখ ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য । “আমার বন্ধুগণ!” খলীফা আবু বকর (রা.) বলেন। “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল সিরিয়ার পক্ষ হতে রোমীয়দের হামলার সকল সম্ভাব্য পথ রুদ্ধ করা। এর জন্য নবীজী যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা বাস্তবায়ন করার সুযোগ তিনি পাননি । নবীজী ইন্তেকাল করেছেন। আপনারা শুনেছেন যে, রোম সম্রাট হিরাকেল সমর প্রস্তুতি পূর্ণ করেছেন এবং ইতোমধ্যে আমাদের এক সালার পরাজিতও হয়েছেন। এমতাবস্থায় যদি আমরা রোমীয়দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিই তাহলে একে তো মুসলিম বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে এবং তারা রোমীয়দের নিজেদের তুলনায় বেশি বাহাদুর মনে করবে । আর দ্বিতীয় ক্ষতি এই হবে যে, রোমীয়রা আমাদের পানে ধেয়ে আসবে এবং তারা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দেখা দিবে । এহেন পরিস্থিতিতে আমি আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করছি। এটাও স্রণযোগ্য যে, আমাদের বাড়তি সৈন্যও প্রয়োজন।” “আমীরুল মু'মিনীন!” হযরত উমর (রা.) বলেন। “আপনার সংকল্প রদ করার কেউ নেই । আমি মনে করি, সিরিয়ার উপর হামলার ইঙ্গিত আল্লাহর পক্ষ ছএ.11000109.0010
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।