Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৭৯ সস অসশ ৯ ৯ ৯০৯৯৯ ৯ ৯ পি ৯ ৯ ৯ টপ ৯ ৯ সি ৯ এটা খুবসম্ভব তখনকার ঘটনা, যখন হযরত খালিদ বিন ওলীদ (রা.) পরাজিত করেন। এ যুদ্ধে পরজিত হয়ে রোমকরা আরও সতর্ক ও সাবধান হয়ে গিয়েছিল। তিনি স্বীয় বাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে রেখেছিলেন। খালিদ বিন সাঈদ সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেননি । কোনো গোয়েন্দা না পাঠিয়েই অন্ধের মত সামনে অগ্রসর হতে থাকেন। কিছু রোমীয় সৈন্যদের তাবু তার নজরে পড়ে । তিনি শিকারকে সামনে দেখে ডান-বাম কিছু চিন্তা না করেই তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। রোমীয়দের সেনানায়ক ছিল বাহান। সমর চালের দিক দিয়ে তিনি ছিলেন হযরত খালিদ বিন ওলীদ (রা.) এর মত সমান দক্ষ ও অভিজ্ঞ! খালিদ বিন সাঈদ বুঝতে পারেন না যে, রোমীয়দের মুষ্টিমেয় যে বহরটির উপর তিনি হামলা করেছেন তা ছিল হাড়ির চাউলের মত। তিনি এদেরকেই পুরো বাহিনী মনে করে স্বীয় বহর নিয়ে তাদের মাঝে হারিয়ে যান। কিছুক্ষণ পর তার ইশ হয় যে, তার বহরটি রোমীয়দের ঘেরাওয়ের কবলে পড়ে গেছে। আরও অনেক শক্র সৈন্য পেছন দিক হতে তাদের উপর আক্রমণ করার জন্য দ্রুতগতিতে ছুটে আসছে । খালিদ বিন সাঈদের জন্য তার বাহিনীকে বাচানো অসন্ভব হয়ে যায়। উপায়ন্তর না দেখে তিনি স্বীয় দেহরক্ষীদের নিয়ে রণাঙ্গণ হতে পালিয়ে যান এবং অবশিষ্ট বাহিনীকে রোমীয়দের দয়ার উপর ছেড়ে যান। মুসলমানদের এ বহরে প্রখ্যাত যোদ্ধা হযরত ইকরামা বিন আবু জাহল (রো.)ও ছিলেন। কঠিন দুর্যোগময় মুহূর্তে তিনি হতাশ বাহিনীর কমান্ড নিজের হাতে নিয়ে নেন এবং অত্যন্ত সুক্ম চাল চেলে মুসলিম বহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। প্রাণহানী তো ঘটেই, আহতদের সংখ্যাও ছিল প্রচুর ৷ খালিদ বিন সাঈদের পলায়নের কারণে পুরো বাহিনী যুদ্ধবন্দী হওয়ার উপক্রম হয়েছিল । হযরত ইকরামা (রা.) কমান্ড হাতে নিয়ে তাদের বন্দী হওয়ার অপমান হতে রক্ষা করেন। ঘটনা মদীনায় পৌঁছলে খলীফাতুল মুসলিমীন খালিদ বিন সাঈদকে অপসারণ করে মদীনায় ডেকে পাঠান। খলীফাতুল মুসলিমীন এ ঘটনায় এত বেশি রাগান্বিত হন যে, তিনি ভরা মজলিসে খালিদ বিন সাঈদকে “কাপুরুষ” এবং. “অযোগ্য' বলেন। খালিদ বিন সাঈদ নিরবে কালাতিপাত করতে থাকেন। তার ছএদএ.11000109.00100

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।