সস ৯ সপ ৯ ৯ পপ ৯৯৮ ৮৭৯৯৯ পপ ০৯৯ ০৯০৯ ৯৯ ৯৯ ৯৭৯ ৯ ৯ ৯৯৯ পপ ৯ ৯ ৯ ৯ ৯৯৯ ৭৯ সপ ৯০ তাকানোরও দুঃসাহস না করতে পারে। কিন্তু এখনই আমরা তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারি না। তুমি তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হয়ো না। সতর্কতার সঙ্গে সামনে অগ্সর হবে, যাতে ঝুঁকির মুখে পিছু হটা যায়। তুমি কেবল এটা দেখার জন্য সীমিত পর্যায়ে যুদ্ধ কর যে, রোমীয় সৈন্যরা কিভাবে লড়াই করে এবং তাদের অধিনায়ক কেমন ।” আমীরুল মুমিনীন স্পষ্টভাষায় লিখেন যে, স্বীয় বাহিনীকে এমন অবস্থায় নিক্ষেপ করবে না যে পিছু হটা লাগে এমনকি পিছু হটেও দীড়াবার জায়গা থাকে না। এ সালারের নামও ছিল খালিদ। খালিদ বিন সাঈদ। কিন্তু যুদ্ধের ময়দানে তিনি হযরত খালিদ বিন ওলীদ (রা.)- এর ধারে কাছেও ছিলেন না। তাকে একটি সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার বানানো হয়েছিল। তার মধ্যে সমর যোগ্যতা ও অনুপ্রেরণা ভরপুর ছিল কিন্তু হযরত খালিদ বিন ওলীদ (রা.)-এর মত তীর রণাঙ্গনের অভিজ্ঞতা ছিল না। আমীরুল মু'মিনীন মূলত খালিদ বিন সাঈদকে সীমান্ত পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে ছিলেন। এ রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার ছিল “তীমা" নামক স্থানে । জনৈক এঁতিহাসিক লিখেছেন, হযরত খালিদ বিন ওলীদ (রা.)-এর ধারাবাহিক সাফল্য দেখে খালিদ বিন সাঈদ মনে করেন যে, খালিদ বিন ওলীদ হযরত খালিদ বিন ওলীদের মত সুনাম অর্জন করব। এক ইউরোপীয় এতিহাসিক হ্যানরী মিথ এটাও লিখেছেন যে, খলীফা হযরত আবু বকর (রা.) খালিদ বিন সাঈদের নেতৃত্ ও যোগ্যতা সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন। তাই তিনি তাকে বড় মাপের যুদ্ধ হতে বিরত রেখেছিলেন। কিন্তু তিনি খালিদ বিন সাঈদের কথার জাদুতে পড়ে যান। হযরত খালিদ বিন ওলীদ (রা)-ও ফারাজ নামক স্থানে রোমীয়দের সঙ্গে যুদ্ধ করেছিলেন । কিন্তু তিনি সীমান্তে থেকেই যুদ্ধ করেন। সীমান্ত ছেড়ে সামনে অগ্রসর হওয়ার মত ভুল তিনি করেননি । এর বিপরীতে খালিদ. বিন সাঈদ আমীরুল মু'মিনীনের জবাব পেয়েই তার বহরকে যাত্রা করার নির্দেশ দেন এবং সিরিয়ার সীমান্তে ঢুকে যান। তখন সিরিয়ায় হিরাকেল রোম সম্রাট ছিলেন। তার সমর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল প্রচুর । রোমীয়দের সমর ইতিহাস ও সাফল্য ছিল অনেক । তিনি নিজের দক্ষতা ও অভীজ্ঞতার আলোকে সৈনিকদের ট্রেনিং দিতেন। ছদএ.11000103.00100
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।