২ শিস সি সি শপ ৭৯ ৯ ৮ ৭৮ ৭৯ ৯ ৯ ৯টি শপ শপ পপ সপ শপ ৯ পপ শপ সস সপ ৯ ৯ সী অক পপ “আমি খুশি এ কারণে যে, অবসর শেষ হয়ে গেছে” হযরত খালিদ (রা.) বলেন । “আমরা সিরিয়া যাচ্ছি।” হযরত খালিদ (রা.)-এর জন্ম হয়েছিল যুদ্ধের জন্য । কেল্লা এবং শহরে বসে থাকা তার পছন্দ ছিল না। তিনি সালারদের পত্রটি পড়ে শোনান এবং প্রস্তুতির নির্দেশ দেন। তিনি পুরো বাহিনীকে দু'ভাগে ভাগ করেন। এঁতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদ রো.) সকল সাহাবাকে নিজের সঙ্গে রাখেন। সাহাবায়ে কেরামকে সৈন্যদের মাঝে মর্যাদা ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হত। “ওলীদের পুত্র!” হযরত মুসান্না বিন হারেছা রো.) বলেন “খোদার কসম! আপনি যে ভাগ করেছেন তাতে আমি রাজি নই। আপনি নবীজীর সকল সাহাবাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামকেও সমানভাবে ভাগ করুন। অর্ধেক সাহাবী আপনার সঙ্গে যাবেন আর বাকী অর্ধেক আমার সঙ্গে থাকবেন । আপনি কি জানেন না যে, আল্লাহ তা'আলা তাদেরই উসিলায় বিজয় দান করেন?” হযরত খালিদ (রা.) মুচকি হেসে সাহাবায়ে কেরামকে হযরত মুসান্না বিন হারেছার ইচ্ছেমত ভাগ করেন এবং স্বীয় বাহিনীর সালারদের এই নির্দেশ দেন যে, যত দ্রুত সম্ভব প্রস্তুতি সম্পন্ন করে ফেল। “এ কথা ভুলো না যে, আমরা এ ভাইদের সাহায্যের জন্য যাচ্ছি, যারা সেখানে দুরবস্থায় পতিত হয়েছেন।” হযরত খালিদ (রা) বলেন “নষ্ট করার মত একটি মুহুূর্তও আমাদের হাতে নেই।” সিরিয়ায় যে মুসলিম বাহিনীটি বিপর্যস্ত অবস্থায় পড়েছিল তা ছিল এক সালারের তাড়াহুড়া এবং সময়মত পরিস্থিতি বুঝতে না পারার পরিণতি । তিনি সিরিয়ার অভ্যন্তরে ঢুকে হামলা করার অনুমতি আমীরুল মু'মিনীন হতে যেভাবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে না জেনেই প্রার্থনা করেছিলেন, ঠিক তেমনিভাবে তিনি আমীরুল মুমিনীনকেও এ ব্যাপারে অন্ধকারে রাখেন। আমীরুল মুমিনীন হযরত আবু বকর (রা.) বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি উক্ত সালারকে হামলা করার সরাসরি অনুমতি দেননা; বরং তিনি লিখেন £ “... রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার আকাজ্া আমার অন্তরেও আছে। আমাদের প্রতিরক্ষার জন্যও এ হামলা জরুরী । রোমীয়দের সমরশক্তি এতটুকু দুর্বল করে দেয়া জরুরী, যাতে তারা ইসলামী সমত্রাজ্যের দিকে চোখ তুলে নাঙদা-১১ ছদএ.11000103.00100
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।