৬৩৪ খ্রিষ্টাব্দের মে মাসের শেষ সপ্তাহে হযরত খালিদ (রা.) আমীরুল মুশমনীন হযরত (রা.)-এর প্রেরীত পত্র পান। পত্রের প্রথম লাইন ছিল হযরত খালিদ (রা.)-এর হজ বিষয়ক, যে ব্যাপারে হযরত খালিদ (রো.) পূর্ণ নিশ্চিন্ত ছিলেন যে, আমীরুল মু'মিনীন তার হজ পালন সম্পর্কে অবহিত নন। হযরত আবু বকর (রো.) পত্রে হযরত খালিদ (রা.)-এর হজের প্রতি ইশারা করে শুধু এতটুকু লিখেছিলেন যে, “ভবিষ্যতে এমনটি আর না করা চাই।” অবশিষ্ট পত্রের বিবরণ ছিল নিম্নরূপ- বিসমিল্লাহির রহমানির রহীম আতীক বিন আবু কুহাফা- এর পক্ষ হতে খালিদ বিন ওলীদের নামে । (এখানে স্মরণযোগ্য যে, প্রথম খলীফাকে বলা হয় হযরত আবু বকর (রো.)। কিন্তু এ উপাধি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন ।) আসসালামু আলাইকুম । সমস্ত প্রশংসা আল্লাহ তা“আলার। যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। দুরুদ ও সালাম মুহাম্মাদুর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি । “হীরা হতে রওনা হয়ে সিরিয়ার (রোম সাম্রাজ্ের অন্তর্গত এলাকা) এ স্থানে চলে যাও, যেখানে ইসলামী বাহিনী অবস্থানরত । সেখানে মুসলিম বাহিনী সুবিধাজনক পর্যায়ে নেই। বিপর্যয়ের মুখে । আমি তোমাকে তোমার সাথে থাকা বাহিনী এবং যাদের সাহায্যের জন্য তুমি যাচ্ছ-সকল সৈন্যের সর্বাধিনায়ক নিযুক্ত করছি। রোমকগণের উপর জোরদার হামলা কর । আবু উবায়দা এবং তার সঙ্গে থাকা সকল সালার তোমার অধীনস্থ হবে ৷ ... “আবু সুলাইমান! হেযরত খালিদ (রো.) এর অপর নাম) দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা কর। আল্লাহর তাওফিক এবং সাহায্যে এই গুরুত্পূর্ণ দায়িত্ব আঞ্জাম দাও। বর্তমানে তোমার সাথে থাকা সৈন্যদের দু'ভাগে ভাগ করে একাংশ মুসান্না বিন হারেছার হাতে সোপর্দ কর। ইরাকের (পারস্য সাম্রাজ্যের বিজিত ভূখণ্ডের) সিপাহসালার মুসান্না বিন হারেছা হবে । সৈন্যদের অপর দলটি তুমি সঙ্গে নিয়ে যাও। আল্লাহ তোমাকে বিজয় দান করুন। সেখানে যুদ্ধ শেষে তুমি আবার পূর্স্থানে ফিরে আসবে এবং তখন তুমিই হবে আবার সর্বাধিনায়ক ।.... ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।