মানুষ মাটির সাথে মিশে মাটি হয়ে যায় । স্থান নিশ্চিহ হয়ে যায় । উঁচু উচু বালাখানা, শাহীমহল কালের গর্ভে হারিয়ে যায়। শুধু রয়ে যায় ইতিহাস । ভাল অথবা মন্দ। মানুষ মরে গেলেও তাদের নাম জীবিত থাকে, তাদের কথা-কাজ জিন্দা থাকে, কখনো মরে না। আজ সে এলাকা নেই যেখানে বণিক শ্রেণীসহ অন্যান্য ধনীরা বসবাস করত । হযরত খালিদ রো.) নমরূদের আগুনে ঝাঁপিয়ে পড়ার কাছাকাছি স্থানে গিয়ে অবস্থান করেছিলেন। বর্তমানে এলাকাটি নেই কিন্তু হযরত খালিদ (রা.) জিন্দা রয়েছেন। তার কথা-জীবনী জিন্দা । মুসান্না বিন হারেছা, হযরত আসেম এবং আদী (রা.) সহ এ জানবাষ ১৮ হাজার মুজাহিদদের ইতিহাস অমর করে রেখেছে । তাদের ঘোড়ার ক্ষুরে সূর্যকিরণ চুমো দিয়েছে। মুজাহিদ বাহিনীর উদ্দেশ্য কী ছিল? অথচ তারা এমন শক্রর মোকাবেলায় এগিয়ে চলছিল, যারা ১৮ হাজার সৈন্যকে গিলে ফেলার মত শক্তি-সামর্থ্য রাখত। হযরত খালিদ (রা.)ও তার উপসেনাপতিদের মধ্যে সিংহাসন- রাজমুকুটের প্রতি ভ্রুক্ষেপ ছিল না। ছিলনা স্বর্ণ-রৌপ্য কিংবা জওহারের লোভ। তাদের মধ্যে ছিল সীসাঢালা প্রাচীরের ন্যায় অগ্নিপ্রত্যয়, যা তাদেরকে এ পথে অটল রেখেছিল। তারা এই পৃথিবীর মাঝে এমন কোনো জাতির উপস্থিতি দেখতে প্রস্তুত ছিল না, যারা ইসলামের অস্তিত্ব ও উন্নতির পথে অন্তরায় হতে পারে । তাদের বিবেচনায় না কোনো দ্বিধা-সংশয় ছিল। না কোনোরূপ অস্থিরতা কিংবা সিদ্ধান্তহীনতা ছিল। তারা আল্লাহর রাহে জান কুরবান করে রক্তাক্ষরে ভবিষ্যতের ইতিহাস রচনা করতে অমর হওয়ার জন্য চলছিল । ধরতিহাসিকগণ সে যুগের বর্ণনাকারীদের বরাত দিয়ে লিখেন, হযরত খালিদ (রা.) নীরবতায় ডুবে গিয়েছিলেন । কোনো সিপাহী তার দিকে তাকালে তিনি মুচকি হাসি দিতেন। হযরত খালিদ (রা.) যখন খাওয়ারনাক পেছনে ফেলে এগিয়ে যান তখন তার মুখ থেকে হয়ত কোনো নির্দেশ, না হয় নির্দেশনা বের হতো । এ ছাড়া তিনি কিছুই বলেন না; সম্পূর্ণ নীরব থাকেন। হযরত মুসান্না বিন হারেছা রাতে গেরিলা আক্রমণ এবং দিনে অতর্কিত হামলা চালিয়ে নিমিষে গায়েব হওয়ার উস্তাদ ছিলেন। তিনি যখন হযরত খালিদ (রা.) কে বলতেন যে, তিনি এমন এমন করবেন, তখন হযরত খালিদ রো.) শুধু বলতেন- “আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন ইবনে হারেছা!” এর বাইরে একটি কথাও বলতেন নাতিনি। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।