৭৮ ৯৯০৭৯ ৯৮৯৯৮৯৮৮৯৭৮ ৭৮৭০৭০৭০৯৯৮ পপ শপ সস শত ৭৮৭০৭৮৭৮৭৯৭ ৭০৭০৯ শী সস পশম ৯ সত শসা পপ পপ ৯ সি সস সস পপ সস ৯ এতিহাসিকগণ লিখেন, সৈন্যরা যখন দেখে যে, তাদের সর্বাধিনায়কসহ কয়েকজনের মাথা ক্ষুর দ্বারা মুগ্তানো, তখন মুসলিম বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের কথা ও মন্তব্য হতে থাকে। কিন্তু মাথা-মুপ্তানো কোন আজব কিছু ছিল না! হযরত খালিদ (রা.) যদি নিজেও সবাইকে জানাতেন যে, তিনি সদ্য হজ করে এসেছেন, তবে কেউ বিশ্বাস করত না। প্রসিদ্ধ এতিহাসিক হযরত তবারী (রহ.) লিখেন যে, হযরত খালিদ (রা.) নিশ্চিন্ত ছিলেন এই ভেবে যে, মক্কায় তাকে কেউ চেনেনি। ইতোমধ্যে চারমাস পেরিয়ে যায়। কিসরার বিরুদ্ধে সামরিক কার্যকলাপ শেষ হয়ে গিয়েছিল। ইরাকের অনেক ভূখণ্ড কিসরার অধীন হতে ছিনিয়ে নিয়ে তা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত করা হয়েছিল। কিসরার সামরিক শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। অগ্নিপূজক পারসিকদের সকল দাপট ও দন্ড চর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল । চিরদিনের জন্য না হলেও এক দীর্ঘ সময়ের জন্য এই আশংকা শেষ হয়ে গিয়েছিল যে, পারস্য বাহিনী হামলা করে মুসলমানদের মূলোৎপাটন করবে। পারসিকদের নামকরা জেনারেল কারেন, হুরমুঘ, বাহমান, জাযুবা, আন্দাযগর, রোযবাহ, যরমেহেরসহ আরও যেসব সামরিক ব্যক্তিবর্গের সুনাম ও ত্রীস প্রসিদ্ধ ছিল, তাদের সকলে হযরত খালিদ (রো.) ও তাঁর মুজাহিদ বাহিনীর হাতে বিভিন্ন রণাঙ্গনে নিহত হয়েছিল। এ জাতীয় জেনারেল তৈরী করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। ইরানীরা একদিন যেসব আরব মুসলমানদেরকে আরব বুদ্ছু ও ডাকু বলে অভিহিত করেছিল, বর্তমানে সমগ্র ইরাক এবং মাদায়েনের শাহী মহলগুলোতে সেসব মুসলমানদের নামে ত্রাস সৃষ্টি হয়ে গিয়েছিল। মুসলমানদের নাম শুনে একদিন যারা নাক সিটকিয়েছিল এখন তারা তাদেরকে মর্যাদার চোখে দেখতে শুরু করেছিল । সবচে বড় বিজয় এটা ছিল যে, ইসলামের শান-শওকাত ও প্রভাব সারা ইরাক-ইরান জুড়ে বিস্তার লাভ করেছিল। হযরত খালিদ (রা.) হীরায় চার মাস অবস্থান করে মুজাহিদদের আরাম করার অবকাশ দেন। এ সময়েও তিনি এই খেয়ালে জঙ্গি প্রশিক্ষণ অব্যাহত রাখেন, যেন তারা অলস না হয়ে যায় এবং তাদের রণশক্তিতে ভাটা না পড়ে । এ সময়ের মধ্যে হযরত খালিদ (রা.) বিজিত এলাকাগুলোর প্রশাসন ও ব্যবস্থাপনা ঢেলে সাজান এবং যাকাত, ট্যাক্স এবং কর উসূলের ব্যবস্থাপনাও উন্নত করেন। ছদএম.11000103.0017
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।