তৎকালীন যুগের ইতিহাস পাঠ করে জানা যায়, মরুভূমির রূঢ়তা, কঠিনত্ এবং বিপদশঙ্কা এত বেশি ছিল যে, না দেখলে কল্পনাও করা যায় না। কিছু কিছু স্থানে উট এমনভাবে ভীত হয়ে এদিক-সেদিক চলতে থাকে, যেন সে এমন কিছু দেখেছে, মানুষের নজরে পড়ে না। উট মরুপ্রাণী হওয়ার সুবাদে এ পানিও চুষে ফেলে যা মাটির তলে থাকে । কোথাও ঝর্ণা থাকলে, চোখে দেখা না গেলেও উট নিজে নিজে সেদিকে চলে যায় । উট দূর হতে বিপদের গন্ধও পায়। হযরত খালিদ (রা.) এবং ছোট কাফেলার উটগুলো কয়েক স্থানে ভীত-সন্্রস্ত হয়ে পড়ে । আরোহীরা এদিক-ওদিক এবং নীচে তাকায় কিন্তু সন্দেহ করার মত কোন কিছু তাদের নজরে পড়ে না। বেশি ভয় ছিল মরুসর্পের ৷ যা দেড়-দুই বিঘতের মত হয়। এসব সাপ দুনিয়ার অন্যান্য দেশের সাপের মত সম্মুখভাগ দিয়ে চলে না; বরং পার্খশদেশ বেয়ে চলে । মানুষ বা কোনো প্রাণীকে দংশন করলে দু'-চার মিনিটেই তার মৃত্যু হয়ে যায়। মরুবিচ্ছুও সাপের মত বিষাক্ত হয়। এঁতিহাসিক ইয়াকুবী হযরত খালিদ (রা.)-এর এই সফরনামা বর্ণনা করতে গিয়ে বিস্বয় প্রকাশ করেছেন। তিনি তার যুগের কোনো আলেমের হাওলা দিয়ে লিখেন যে, এক ধরনের মোজেযা হলো, যা আল্লাহ নবীদের দ্বারা দেখান। আর হযরত খালিদ (রা.)-এর এই হজ্জের সফর এ মোজেযার অন্তর্গত ছিল, যা মানুষ কেবল আল্লাহর শক্তির সাহায্যে করে দেখাতে পারে। ও হযরত খালিদ (রা.) সফরসঙ্গীসহ সময়মত মক্কায় পৌঁছে যান। এ খবর তাকে উদ্ধিগ্ন করে তোলে যে, খলীফাতুল মুসলিমীন হযরত আবু বকর (রা.)-ও হজ আদায় করতে এসেছেন । হযরত খালিদ (রা.) সুন্নত অনুযায়ী নিজের মাথা ক্ষুর দ্বারা মুণ্ডান। তিনি সঙ্গীদের বলেন, তিনি স্বীয় চেহারা লুকিয়ে রাখবেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। হজ আদায়ের পর হযরত খালিদ (রা.) অতি অল্প সময়ে পানি এবং পথের পাথেয় যোগাড় করে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এটা বলা ভুল হবে না যে, তিনি দ্বিতীয়বারের মত আবার মৃত্যু-উপত্যকায় প্রবেশ করেন। সকল এঁতিহাসিক লিখেন যে, হযরত খলিদ রো.) হজ শেষে তখন হীরা পৌঁছেন, ফারাজ হতে রওনা হওয়া ইসলামী বাহিনী যখন সবেমাত্র হীরায় প্রবেশ করা শুরু করে। পশ্চাৎ যে দলটিতে হযরত খালিদ (রা.)-এর থাকার কথা ছিল, সেটি তখনও হীরা থেকে কিছু দূরে ছিল। হযরত খালিদ (রা.) নীরবে পশ্চাৎ দলের সঙ্গে এসে মিলিত হন এবং হীরায় এমনভাবে প্রবেশ করেন, যেন তিনি সকলের সঙ্গে ফারাজ হতে আসছেন । ছএদএ.11000103.0010
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।