Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস ০৮ পিস ০ শি সত ৯০৮৭৯০০৮৭৯৭ সস পপ সস শপ শপ পি সী সপ শপ শপ শি ০ আআ সস ৯ ক মুজাহিদ বাহিনীর স্বাভাবিক গতির পেছনে তৃতীয় আরেকটি কারণ ছিল, যা তিন সালার, হযরত খালিদ (রা.) এবং কয়েকজন একান্ত সাথী ছাড়া আর কেউ জানত না। আর সে কারণটি এই ছিল যে, হযরত খালিদ (রা.)-এর উদ্দেশ্য ছিল তিনি পশ্চাৎ বাহিনী হতে সকলের আগোচরে সরে পড়বেন এবং একটি পুরাতন রাস্তা দিয়ে মক্কা যাবেন। সৈন্যরা ৬৩৪ খ্রিস্টাব্দের ৩১ জানুয়ারি যাত্রা শুরু করে। ইতিহাসে সে স্থানের কোনো নাম মিলে না যেখানে বাহিনী প্রথম যাত্রাবিরতি করেছিল । রাতে পুরো বাহিনী যখন গভীর ঘুমে হারিয়ে যায় তখন হযরত খালিদ রো.) কয়েকজন সঙ্গীসহ তীবু হতে বের হয়ে গায়েব হয়ে যান। কোনো এঁতিহাসিক হযরত খালিদ (রা.)-এর সফরসঙ্গীদের নাম লিখেননি। হযরত খালিদ (রা.) এবং তার সঙ্গীগণ উটে আরোহী ছিলেন। যে স্থান দিয়ে তাদের অতিক্রম হওয়ার কথা ছিল, সেখান থেকে কেবল উটই যেতে পারত। ঘোড়া যেতে অপারগ ছিল! মরুভূমির কিছু অঞ্চল অত্যন্ত রুক্ষ্ম ও বিপদসংকুল হয়। মুসাফিররা সে স্থান অতিক্রম করার সাহস পায় না। মরুদস্যু এবং দুর্ধর্ষ ডাকাতরা এ অঞ্চলে থাকত এবং লুট করে আনা সম্পদ সেখানে জমা রাখত। কিছু অঞ্চল ছিল এতটা ভয়ঙ্কর ও ভীতিপ্রদ যে, মরুদস্যু এবং লুটেরাও সেখানে যাওয়ার দুঃসাহস করত না। হযরত খালিদ (রা.) দ্রুত মক্কায় পৌঁছার যে রাস্তা ধরেন, তা এমনই দুর্গম ছিল যে, মরুদস্যু এবং লুটেরাও ভয়ে সেখানে যেত না। এমন ভয়ঙ্কর এবং বিস্তীর্ণ মরুভূমি জীবন নিয়ে পাড়ি দেয়া সম্পূর্ণ অলীক ছিল। কিন্তু হযরত খালিদ (রা.) ২৪ ঘণ্টার দূরত্ব এক মিনিটেই পাড়ি দিতে চান। তার প্রাস পয়েন্ট শুধু এই ছিল যে, তখন শীত মৌসুম চলছিল। কিন্তু হাজার হাজার মাইল পর্যন্ত পানির নাম-গন্ধ ছিল না। মরুভূমির আরেকটি বিপদ ছিল মাটি ও বালুর এসব টিলা যাদের আকার-আকৃতি ছিল আজব ধরনের । এগুলো মাইলকে মাইল জুড়ে বিস্তৃত ছিল। কতক টিলা ছিল বিশাল দৈর্ঘের। কতক গোলাকার এবং কতক উঁচু উচু খাস্বার মত দীড়ানো ৷ এসব অঞ্চল ছিল সাদৃশ্যপূর্ণ এবং দৃষ্টিভ্রমের মত। এ অঞ্চলে পা দিলে বিভ্রান্ত হওয়ার প্রবল শংকা ছিল। ঘুরে ঘুরে মানুষ সেখানেই থাকত অথচ মনে করত অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে । মাসকে মাস চলেও সে পথ শেষ হত না। কাছে থাকা মজুদ পানিও পান করে করে একদিন শেষ হয়ে যেত। ছদএম.11000109.00100

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।