“যে আল্লাহ আমাদের এত বিশাল শক্তিধর শত্রুর বিরুদ্ধে জয়ী করেছেন তিনিই আমাকে এ এলাকা পার হওয়ার ব্যবস্থা করে দিবেন।” হযরত খালিদ (রা.) কথাটি মুচকি হেসে বললেও কথার মধ্যে দৃঢ়তা এবং যথেষ্ট আত্মবিশ্বাস ছিল “আমি বিশ্বাস করি যে, তোমরা আমাকে যেতে বাধা দিবে না এবং এই গোপন কথা এই তীবুর বাইরে যেতে দিবে না। আমি এই রহস্যটি আমীরুল মুমিনীনকেও জানাব না।” “আমীরুল মু'মিনীন হজে আসলে কী করবেন?” এক সালার জানতে চান। “আমি তাকে আমার চেহারা দেখাব না” হযরত খালিদ (রা.) বলেন “তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে । আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি এমনভাবে তোমাদের সঙ্গে এসে মিলিত হব যে, তোমরা বলবে, লোকটি মধ্য পথ হতে ফিরে এসেছে।” বেশিরভাগ এঁতিহাসিক, বিশেষত আল্লামা তবারী (রহ.) এই ঘটনা বর্ণনা করেছেন, হযরত খালিদ (রো.) ১২ হিজরীর হজ কীভাবে পালন করেন। সে সময় তার লড়াই চলছিল পারসিকদের সঙ্গে এবং রোম সাম্রাজ্যের মধ্য ঢুকেও তিনি আক্রমণ করেছিলেন। এই সন্তাবনা সবসময় ছিল যে, এই দুই সাম্রাজ্যের পক্ষ হতে যে কোনো সময় জবাবী হামলা আসতে পারে । এই দিক বিবেচনায় হযরত খালিদ রো.)-এর পক্ষে রণাঙ্গন থেকে দূরে থাকার বিন্দুমাত্র অবকাশ ছিল না। কিন্তু হজ্বের ইচ্ছা এত প্রচণ্ড হয়েছিল যে, তিনি তা দমাতে পারেননি । প্রথমেই বলা হয়েছে যে, মুসলিম বাহিনী ফারাজ থেকে হীরা অভিমুখে যাত্রা করে চলছিল। হযরত খালিদ (রা.) পুরো বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন। একটি দল ছিল সর্বাগ্রে । দ্বিতীয় দলটি তার পেছনে এবং তৃতীয় দলটি ছিল পশ্চাতভাগে। হযরত খালিদ (রা.) বিশেষভাবে ঘোষণা করিয়ে দেন যে, তিনি পশ্চাৎ দলের সঙ্গে অবস্থান করবেন। হীরা পৌঁছতে সৈন্যদের কোনো তাড়া ছিল না। দ্রুততার প্রশ্ন তখনই থাকে যখন কোথাও হামলা করার পরিকল্পনা থাকে অথবা এমন সংবাদ পাওয়া যায় যে, অমুক স্থানে শত্রুরা হামলা করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এমন কোনো পরিস্থিতি ছিল না'। মুসলিম বাহিনীর চলার গতি তীব্র না হওয়ার একটি কারণ তো এই ছিল যে, এখন তারা কোনো রণাঙ্গনের উদ্দেশে চলছিল না বরং নিজেদের জয়কৃত এলাকায় যাচ্ছিল । আরেকটি কারণ এই ছিল যে, মুজাহিদগণ একাধারে লড়াই করে যাচ্ছিলেন অগ্রাভিযান পরিচালনা করতে করতে তাদের দেহ শ্রথ হয়ে গিয়েছিল। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।