২ সস সি ৯ সপ পপ স ৯ প প প প পি শ শ শ শ ল প স স৯ ৯ প প পসি শপ প প স শসিশিশি শপ্সিশ পপি স্িসিপিি সসপিসিিসিস্০সএ “কাবা ঘরের মালিকের কসম! এমনটি হবে না” কা'কা' বিন আমর (রা.) বলেন। “আমাদের মধ্য হতে একজনও জীবিত থাকলে সে ইসলামের পতাকা ভূলুষ্ঠিত হতে দিবে না। ... ইবনে ওলীদ! আপনি এমন করতে পারেন যে, আজই আপনি দূত পাঠিয়ে দিন, যাতে সে আমীরুল মুমিনীন হতে আপনার হজে যাওয়ার অনুমতি নিয়ে আসে 1” “যে চিন্তা আমাকে ভাবিয়ে তুলেছে সেটা এটাই” হযরত খালিদ (রা.) মুচকি হেসে বলেন। “আমি জানি, আমীরুল মুমিনীন অনুমতি দিবেন না । তিনি এখানকার অবস্থা সম্পর্কে অবগত । যদি তিনি অনুমতিও দেন, তবে এই আশংকা সৃষ্টি হবে যে, শত্রুরা জেনে যাবে, ইবনে ওলীদ চলে গেছে। আমি স্বীয় বাহিনীকেও এটা জানাতে চাই না যে, আমি তাদের মাঝে নেই। আমি খুবই অল্প সময় নিয়ে যাব এবং হজ শেষ করেই আবার ফিরে আসব ।” “খোদার কসম! ওলীদের পুত্র!” মুসান্না বিন হারেছা বলেন। “আপনি জানেন না যে, আপনি যা বলছেন তা সন্ভব নয়।” “আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন” হযরত খালিদ (রা.) বলেন। “মানুষের কেবল হিম্মত করা দরকার । আমি তোমাদের খুলে বলছি যে, আমি কী করব এবং কোন রাস্তা দিয়ে যাব ।” হযরত খালিদ (রা.) উপস্থিত সালারদের প্রথমে তার ইচ্ছার কথা জানান এরপর এঁ পথের কথা বলেন, যে পথ দিয়ে তিনি মক্কায় গিয়ে হজ করে আবার ফিরে আসবেন। হজ্জের মাত্র ১৪ দিন বাকী ছিল। অথচ ফারাজ থেকে মক্কার দুরতৃ ছিল দ্রুততার সঙ্গে চললেও আড়াই মাস থেকে কিছু বেশির হযরত খালিদ (রা.)-এর প্রয়োজন ছিল কোনো সংক্ষিপ্ত পথ কিন্তু কোনো রাস্তা সংক্ষিপ্ত ছিল না। হযরত খালিদ (রা.) বণিক গোত্রের লোক ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি বাণিজ্য উপলক্ষে দীর্ঘ এবং কঠিন সফর করেছিলেন। তিনি এমন রাস্তা সম্পর্কেও অবহিত ছিলেন, যা সাধারণ রাস্তা ছিল না বরং সেটা রাস্তা হিসেবে অবহিত হওয়ারই যোগ্য ছিল না। হযরত খালিদ (রো.) তার সালারদের এমনি এক রাস্তা সম্পর্কে অবগত করান। “খোদার কসম! ইবনে ওলীদ!” মুসান্না বিন হারেসা বলেন “আপনার মাথা খারাপ না হলেও এখন আপনি এমন কথা বললেন, যা এমন কেউ বলতে পারেনা যার মাথা ঠিক আছে। আপনি যে রাস্তার কথা বললেন, তা মূলত কোনো রাস্তাই নয়; সেটি একটি এলাকা মাত্র। আর সে এলাকা দিয়ে বইতে মরুঝড়ও ভীত-কম্পিত হয়। আপনি মরার আর কোনো পথ পান না! আমি কি এ এলাকা চিনি না?” ছদএম.11000103.0010
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।