Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শপ সস সস এ আপ পপ ক পপ শপ পপ পপ সপ পপি শত পপি পি পপ শি শিপ সপ শি পিস সপ ৭ ৮ ৭ শি পল সপ সস সপ ৯ সত এসেছে তারপরও আমি পেরেশান হইনি । আমি খলীফাতুল মুসলিমীনের নির্দেশ লংঘন করে রোমীয়দের প্রতি যুদ্ধের আহ্বান জানিয়ে একটি বিরাট ঝুঁকি নিয়েছিলাম । কিন্তু তাতেও আমি পেরেশান হইনি । আমাকে প্রতিটি রণাঙ্গনে এবং সকল সমস্যায় আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। আর তোমাদের আল্লাহ তা'আলা হিম্মত দিয়েছেন যে, তোমরা অসম শক্রর বিরুদ্ধে জয়ী হয়েছ।..... “আমার বর্তমানের উদ্বেগের বিষয়টা হলো, আমি হজ্জ করতে ইচ্ছুক। কিন্তু ভেবে দেখ, আমি কোথায় আছি এবং আমার দায়িত্ব কী? এখন প্রশ্ন হলো, এই গুরুদায়িত্ব ফেলে রেখে আমি হজ্জ করতে যেতে পারব? ... পারি না আমার বন্ধুগণ! কিন্তু হজ্জের প্রশ্নে আমার মন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আল্লাহর কসম! এটা আমার আত্মার আওয়াজ যে, ওলীদের পুত্র! তোমার জীবনের কী এই নিশ্চয়তা আছে, আগামী হজ্জ পর্যন্ত তুমি জীবিত থাকবে? ... আমার বিশ্বাস নেই প্রিয় বন্ধুগণ! আমরা যে দুই শক্র বাহিনীকে পরাস্ত করেছি, তোমরা তাদের সামরিক শক্তি-সাম্ দেখেছ। আর তোমরা এটাও দেখেছ যে, প্রত্যেকটি গোত্র সুযোগ পাওয়া মাত্রই এ দুই বাহিনীর. সঙ্গে গিয়ে মিলছে। সামনে এখন আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ রয়েছে। পারস্য ও রোমকরা আবার প্রস্তুতি নিয়ে আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে আসবে । আমার মনে হচ্ছে, আমার জীবনের দৌড় আর বেশি দিন বাকী নেই। ... “হে আমার প্রিয় সাথীগণ! আমি কিছুই নই । তোমরাও কিছু নও । শুধু আল্লাহ আছেন আমাদের পক্ষে । তিনিই সব কিছু। তাহলে কেন আমি তার দরবারে, তার মহান গৃহে গিয়ে সেজদা দিব না! তোমরা কি আমাকে এই অনুমতি দিবে যে, আমি নিজের পক্ষ হতে, তোমাদের সকলের পক্ষ হতে এবং প্রত্যেক মুজাহিদের পক্ষ হতে কাবা শরীফে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব?” “নিশ্চয়, নিশ্চয়” এক সালার বলেন। “যে জযবা ও অভিপ্রায়ের কথা আপনি বললেন তার বাস্তবায়ন কে রুখতে পারে!” “কিন্তু আপনি হজে যাবেন কীভাবে ইবনে ওলীদ!” মুসান্না বিন হারেসা জিজ্ঞাসা করেন। “আপনার অনুপস্থিতিতে অনাকাজিক্ষত কিছু ঘটে গেলে ...” “আমি কোনো যুদ্ধে মারা গেলে তোমরা কখনও এটা ভাববে না যে, এখন কী হবে” হযরত খালিদ (রা.) বলেন “আমি না থাকলে কি তোমাদের মনোবল ভেঙ্গে যাবে? ... না ... না... এমন যেন না হয়।” ছএদএ.11000109.0010

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।