Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯ ৯ পল সি সি সদ পি পি পিসি পি সস উস সপ পপ ৯ পপ শি পপ শী ৯৯৯ শপ পপ সস শপ ৯ সপ ৯ ক শপ সস সস ৯ সস “আমরা জিজ্ঞাসা না করলে কে আর করতে আসবে?” হযরত খালিদ (রা.) মাঝে-মধ্যে চিন্তায় ডুবে যেতেন । তার এই চিন্তা হত এক রণাঙ্গন শেষ করে অপর রণাঙ্গনের চিন্তা । তিনি অত্যন্ত চিন্তা-ভাবনা করে এবং ভাল-মন্দ সবদিক ভেবে যুদ্ধ করতেন। শক্রদের নিকট অজস্র সমরশক্তি ছিল। তিনি এভাবে গভীর চিন্তা-ভাবনা ছাড়াই স্বীয় বাহিনীর টানা জয় এবং দুর্দান্ত আত্মবিশ্বাসের ভিত্তিতে লড়াতে পারতেন কিন্তু সেটা ঝুঁকি ও আশংকামুক্ত হত না। আর মুসলমানদের জন্য বিনা প্রয়োজনে কোনো ঝুঁকি নেয়া শোভনীয় নয়। মুসলিম বাহিনীর সংখ্যা কোনো যুদ্ধেই ১৫ হাজারের বেশি ছিল না। সাধারণত তাদের সংখ্যা ১৫ হাজার থেকে ১৮ হাজারের মধ্যে থাকত । এক একজন মুজাহিদের লড়াই তিন থেকে ছয়জন কাফেরের সঙ্গে হত। ফলে তাদের মাথা ঠিক রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে যুদ্ধ করতে হত। এমন বিচক্ষণতা ও সতর্কতার ক্ষেত্রে হযরত খালিদ (রা.)-এর কোনো দ্বিতীয় ছিল না। এসব গুণাগুণের কারণেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম তাকে 'সাইফুল্লাহ' তথা আল্লাহর তলোয়ার বলেছিলেন। হযরত খালিদ (রা.)-এর মধ্যে শতভাগ জযবা-প্রেরণা থাকলেও তাকে জোশের চেয়ে হুশের সঙ্গে লড়াই করতে হত বেশি৷ প্রতিটি রণাঙ্গনে যাওয়ার পূর্বে হযরত খালিদ রো.) স্বীয় গোয়েন্দাদের ছারা শক্রপক্ষের অবস্থা, তাদের অবস্থানস্থল এবং সৈন্যসংখ্যা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গভীর চিন্তায় ডুব দিতেন। এরপর স্বীয় সালারদের সঙ্গে আলোচনা-পরামর্শ করতেন । কিন্তু ফারাজের যুদ্ধের পর তিনি এমন নীরবতায় হারিয়ে যান, যা ছিল ভিন্ন ধরনের । তাকে এভাবে নীরব ও চিন্তামগ্ন দেখে তার সালারগণও চিস্তিত হয়ে পড়ছিলেন। নীরবতার এই ঘটনা ছিল ফারাজ থেকে হীরার উদ্দেশে যাত্রার দু'দিন পূর্বের ঘটনা। তিন-চারজন সালার হযরত খালিদ (রা.)-এর তীবুতে গিয়ে বসেন। “ইবনে ওলীদ!” সালার কা'কা' বিন আমর (রা.) বলেন। “খোদার কসম! যে চিন্তায় আপনি ডুবন্ত নিশ্চয় তার সম্পর্ক কোনো যুদ্ধের সঙ্গে নয়।” “তাহলে সেটা কী বলুন ইবনে ওলীদ!” আরেক সালার বলেন “খোদার কসম! অবশ্যই আপনি এটা পছন্দ করবেন না যে, আমরা সবাই আপনাকে দেখে পেরেশান হতে থাকব ।” “না, পছন্দ করব না” হযরত খালিদ রো.) বলেন। “আপনাদের কেউ পেরেশান হন এটা আমার পছন্দনীয় হবে না। আমি কখনও কোনো লড়াইয়ের ব্যাপারে উদ্িগ্ন হইনি। বিশাল বিশাল তিন বাহিনী মিলে আমাদের বিরুদ্ধে ছদএম.11000103.0010

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।