সস সস সপ সপ পপ ৯ সস পপ সস সপ পপি সপ ৯ ৯ ৯ ৯ ৯ সপ ৯ পপ ৭৯ 5৭5 ৮ ৭ ৯ পপ ৯ পপ সপ ৭5৭5 ৭5 সপ ৭ ৯ ৮০৯ ৮৭৮ ৯৯৮ ৯৯০ হযরত খালিদ (রা.) এ যুদ্ধে এমন চাল চালেন যে, রণক্ষেত্রে যুদ্ধ চলছিল না; চলছিল রোম, পারস্য ও ঈসায়ীদের উপর গণহত্যা । এক পর্যায়ে রোমীয়রা আত্মরক্ষামূলক লড়াই করার চেষ্টা করে কিন্তু রণাঙ্গন তাদের আহত সৈন্য ও মরা লাশ দ্বারা ভরে গিয়েছিল। চোখের সামনে সাথী-সৈন্যদের এভাবে কাতরাতে ও মরতে দেখে অবশিষ্ট সৈন্যদের মনোবল ভেঙ্গে যায়। তারা জীবন বাঁচাতে পালাতে চেষ্টা করতে থাকে । “পশ্চাদ্ধাবন কর” হযরত খালিদ রো.) নির্দেশ দেন। “পলায়নপর সৈন্যদের পশ্চাদ্ধাবন কর । একজনও যেন জান নিয়ে পালাতে নাপারে।” মুজাহিদ বাহিনী পলায়নপর সৈন্যদের পশ্চাদ্ধাবন করে তাদের তীর এবং বর্শা দ্বারা বধ করতে থাকে । এভাবে এক সময় যুদ্ধ শেষ হয়ে যায়। প্রায় সকল এতিহাসিক লিখেছেন যে, এ যুদ্ধে এক লাখের মত রোম, পারস্য ও ঈসায়ীরা নিহত হয়। একটি বিরাট সম্মিলিত বাহিনী খতম হয়ে যায়। মুসলমানদের সংখ্যা পনের হাজারের থেকে বেশি ছিল না। হযরত খালিদ (রা.) দশ দিন রণাঙ্গনেই থাকেন। তিনি অত্যন্ত দ্রুততার সাথে সেখানকার ব্যবস্থাপনা ঢেলে সাজান । একটি ইউনিট সেখানে রাখেন এবং ৬৩৪ খ্রিস্টাব্দের ৩১ জানুয়ারি মোতাবেক ১২ হিজরীর ২৫ জিলকদ অবশিষ্ট সৈন্যদের হীরা অভিমুখে যাত্রা করার নির্দেশ দেন। ণ “আপনি কি দেখেছেন, ইবনে ওলীদ কেমন যেন নীরব হয়ে গেছেন?” এক সালার অপর সঙ্গী সালারকে বলছিলেন “খোদার কসম! আমি এটা মানতে পারি না যে, ইবনে ওলীদ ক্লান্ত হয়ে গেছেন অথবা অবিরাম লড়াই করায় আগ্হ-উদ্দীপনা হারিয়ে ফেলেছেন।” “আর আমি এটাও মানব না যে, ইবনে ওলীদ এই ভয়ে ভীত হয়ে পড়েছেন যে, তিনি স্বদেশ ছেড়ে এত দূরে এসে শক্রর দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছেন” অপর সালার বলেন “তবে এটা ঠিক যে, আমি অবশ্যই তাকে কোনো এক চিন্তায় বিভোর থাকতে দেখছি।” . “ঠিকই বলেছেন, তিনি বিশেষ কোনো চিন্তায় বিভোর ।” “জিজ্ঞাসা করলে হয় না?” ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।