Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস ৮ ৮ ৯ পপ পিসি শপ ৭০৭৮৯ ৯৯৭৯ শ শিশিপিসি শপ প সস শী পাস পপ ৭ শী সপ পপ সস সত ৭ ৯৯ ৯ নি ৯ পপ ৯ সস সনদ “মাথায় বুদ্ধি দানকারী আল্লাহ তা'আলা” হযরত খালিদ (রা.) বলেন। “আমরা মুখোমুখী হয়ে লড়াই করব না। অশ্বারোহী বাহিনীর সালার শুনুন। এখনি অশ্বারোহী বাহিনী দু'ভাগে ভাগ হয়ে শক্রদের ডান-বামে চলে যাবে। পদাতিকরাও তাদের সঙ্গে থাকবে । ডানে বামে গিয়ে পশ্চাতে যাওয়ার চেষ্টা করবে । আমি স্বীয় বাহিনীর সঙ্গে শক্রদের সামনে থাকব । চতুর্দিক হতে শক্রদের উপর জোরদার আক্রমণ করুন। শক্ররা এখনও লড়াই করার জন্য তৈরি হয়নি। চারদিক থেকে শক্রদের উপর এমনভাবে আক্রমণ করুন, যাতে তাদের ভাগ-বিন্যাস লণ্ডভণ্ড হয়ে যায়। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। রোম, ইরান ও ঈসায়ীরা দলে দলে বিভক্ত হলেও তখন পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত হয়নি। ইতোমধ্যে হযরত খালিদ (রা.)-এর ইশারায় মুসলিম বাহিনী চতুর্দিক হতে তাদের উপর একযোগে হামলা চালায়। আক্রমণের পাশাপাশি যখন শক্রদের উপর চতুর্দিক হতে তীর বর্ষিত হতে থাকে তখন ছড়িয়ে পড়া বিভক্ত দলগুলো ক্রমেই ভেতর দিকে আসতে থাকে । চারপাশের সৈন্যরা ক্রমে সরে আসায় মূল রণাঙ্গনে এত সৈন্যের সমাগম হয় যে, চরম ভীড়ের অবস্থার জন্ম দেয়। ফলে অতি সহজেই মুসলিম অশ্বারোহী বাহিনী সংখ্যার স্বল্পতা সত্বেও শক্রদের ঘিরে ফেলে । রণাঙ্গন সংকুচিত হয়ে ক্রমেই এত ভীড় ও চাপাচাপির অবস্থা সৃষ্টি হয় যে, অশ্বগুলোকে এদিক-ওদিক ফেরানোরও স্থান সংকুলান হয় না। ইরানী ও ঈসায়ীরা প্রথম থেকেই মুসলমানদের ভয়ে ভীত ছিল। তারা মুসলমানদের হাতে চরম মার খেয়ে আত্মরক্ষা করতে পালানো বা পিছু হটার পন্থায় রোম বাহিনীর অভ্যন্তরে ঢুকে পড়ে । এতে করে সেখানেও মানবজট সৃষ্টি হয়। রোমীয়দের স্থান সংকুচিত হয়ে যাওয়ায় তারাও পূর্বের মত স্বাধীন ও ্বাচ্ছন্দে লড়তে পারে না। জটলা যতই বাড়তে থাকে, অশ্বারোহী বাহিনী অশ্বে চেপে তাদের প্রতি আক্রমণের মাত্রা ততই বৃদ্ধি করে। অশ্বারোহী বাহিনীর তীর বৃষ্টির মুখে শক্ররা আরও সংকুচিত হয়ে যায়। যখন চতুর্দিকের বিক্ষিপ্ত শক্র সৈন্য একস্থানে এসে আত্মরক্ষার প্রচেষ্টায় অবতীর্ণ হয়, ঠিক তখনই পদাতিক মুজাহিদ বাহিনী শক্রদের পেছনে চলে যেতেও সক্ষম হয়৷ পদাতিক বাহিনী ঝাঁপিয়ে পড়লে তারাও বন্রের মত তাদের উপর পতিত হয়। হযরত খালিদ (রা.) একসঙ্গে সব ইউনিটকে আক্রমণে পাঠান না। পর্যায়ক্রমে এক একটি দল আক্রমণে অংশ নেয়। ছএদএ.11000103.0010

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।