৭৯,৯৯০ আপ আপ শপ ৮ ৭৮ পি শন ৯ ৯ সপ ৭৯০৯৯ ৯ পপ শপ শপ শপ শশী সী ৯ পল ৯ শপ শপ সস সস পপ পপ সস সস যরথুষ্ট্রের পূজারিরা আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতে চায় না। সামনে মাদায়েন। আমি তোমাদেরকে মহা পরীক্ষার মুখে ঠেলে দিয়েছি। কিন্তু এই পরীক্ষাতে আমাদের শতভাগ উত্তীর্ণ হতে হবে । দুশমনের সংখ্যা আমাদের থেকে কয়েকগুণ বেশি ...। যদি আমি হীরা অবরোধের সুযোগ পাই, তবে অবরোধ খুবই বিলম্বিত হবে । আমরা এত বেশি অপেক্ষা করতে পারি না। দিলে দিলে অঙ্গীকারাবদ্ধ হও যে, আমাদের অবশ্যই হীরা বিজয় করতে হবে। ... এখন নৌযানগুলো নোঙ্গর করে পুরো বাহিনীকে উপকূলে নিয়ে আস ।” মুসলমানদের সংখ্যা ছিল ১৮ হাজার । সমস্ত বাহিনী নৌযান ছেড়ে জমিনে নেমে আসে । দ্রুত সামনে অগ্রসর হওয়ার জন্য শ্রেণীবদ্ধ হয়। হযরত খালিদ (রা.) সালার আসেম বিন আমরকে আগে এবং অপর সালার আদী বিন হাতেমকে পিছনে রাখেন আর নিজে থাকেন মধ্য বাহিনীতে । মুসান্না বিন হারেছার বাহিনী অগ্যব্তী বাহিনী হিসেবে মূল বাহিনী থেকে প্রায় এক মাইল আগে চলে গিয়েছিল। হযরত খালিদ (রা.)-এর নির্দেশে মুজাহিদ বাহিনী নীরবে চলছিল । নারাধ্বনি এবং রণসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল । যাতে প্রকাশ না পায় যে, সৈন্য আসছে। হযরত খালিদ (রা.) সাধারণ পথ ছেড়ে এ পথ ধরেছিলেন, যা জঙ্গল এবং বিরান এলাকার মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিল। সাধারণ মানুষজন এ পথ ব্যবহার করত না। মুসান্না বিন হারেছার সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে চলছিল, যাতে কোথাও ওত যায় এবং তারা যেন আচমকা আক্রমণের শিকার না হয়। হযরত খালিদ (রা.)-এর সৈন্যরা খাওয়ারনাক পর্যস্ত পৌঁছে গিয়েছিল । দীর্ঘ এ পথের কোথাও শক্রবাহিনীর নাম গন্ধ পাওয়া যায় না। হযরত খালিদ (রা.) সৈন্যদের যাত্রা বিরতির নির্দেশ দেন এবং একজন গুপ্তচরকে এই বলে পাঠান, তুমি বসতিতে গিয়ে খোজ নাও এখানে শক্র সৈন্য আছে কি না? এদের মধ্যে সেসব মুসলমানদের সংখ্যাই বেশি ছিল, যারা একদিন পারসিকদের গোলাম ছিল। তারা দজলা এবং ফোরাতের মোহনায় অবস্থান করত । তাদের মধ্য হতে এক গুপ্তচর বেশভূষা বদল করে খাওয়ারনাক গিয়ে এই খবর নিয়ে আসে যে, সেখানে কোনো সৈন্য নেই এবং বসতি পূর্ণ নিরাপদ । ইতিহাস বলে, এই বসতিতে অনেক ধনী লোকদের বসবাস ছিল। বর্তমানে সেখানে খাওয়ারনাকের কোনো চিহ্ন পাওয়া যায় না। ছএদএ.11000103.0017
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.