Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সা সপ স৮ ৯ ৯ ৯ সপ ৯ আপ পপ পপ পপ ৭৮ ৯ পপ শপ শপ ৯ আস সস সস ৯ ০৮৭৯ ৭৮৭৯৭৮৯৮০৮৮ কিন্তু বন্ধুগণ! এ কথা ভুলবেন না যে, আপনারা আল্লাহর পক্ষ হতে আগত একের পর এক কঠিন পরীক্ষায় লিপ্ত। কিন্তু এবার আপনাদের সামনে সবচেয়ে কঠিন দুই পরাশক্তি । তাদের সঙ্গে আছে ঈসায়ীদের মদদ। আমি জানি, দৈহিকভাবে আপনারা যুদ্ধের উপযোগী নন। কিন্তু আল্লাহ পাক আপনাদের যে আত্মিক শক্তি দিয়েছেন তা দুর্বল হতে দিবেন না। কারণ আপনারা এ শক্তিবলেই শক্রদের উপর বিজয়ী হয়ে আসছেন । আমি বলতে পারি না যে, আগামীকাল কী হবে। যে কোনো ধরনের কুরবানীর জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ আপনাদের সহায় হোন।” হযরত খালিদ (রা.) কথা শেষ করতেই মুজাহিদ বাহিনী এমন নারাধ্বনি দেয় যে, তাদের নারাধ্বনিতে আসমান-জমিন কেঁপে ওঠে । অতঃপর সকলে জায়নামায ছেড়ে আনন্দ-ফুর্তি করতে করতে নদীর তীরে যায়। সেখানে তারা অশ্ব ছুটাছুটিও করায় । বিভিন্নভাবে পুরো দিন আনন্দ উৎসব করে কাটায়। হযরত খালিদ (রা.)-এর সালারদের এই ধারণাই ছিল যে, তিনি হয়ত গেরিলা আক্রমণের কথা ভাবছেন । অনেক দিন অতিবাহিত হওয়া সত্তেও হযরত খালিদ (রা.) সালারদের জানান না যে, তিনি কী করতে চান। ইতোমধ্যে এক মাস পেরিয়ে যায়। উভয় পক্ষ সামনাসামনি অবস্থানরত ছিল । অবশেষে হযরত খালিদ (রা.) তীর সালারদের পরামর্শ, প্রস্তাব এবং করণীয় ঠিক করার জন্য ডেকে পাঠান। “আমার বন্ধুগণ!” হযরত খালিদ রো.) বলেন। “হয়ত আপনারা ভেবে থাকবেন যে, এখানেও গেরিলা আক্রমণ চালানো হবে । কিন্তু আপনারা দেখছেন যে, এখানকার পরিস্থিতি গেরিলা আক্রমণের অনুকূলে নয়। শক্রদের সংখ্যা অনেক বেশি। আমরা সদা সংখ্যার স্বল্পতা নিয়েই লড়েছি। কিন্তু এখানে আমাদের সামনে নদী অন্তরায়। শক্ররা এই নদী হতে ফায়দা নিতে পারে। আপনারা দেখেছেন যে, শক্ররা সংখ্যায় অনেক হওয়া সর্তবেও তারা আমাদের উপর আক্রমণ করছে না। এতে পরিষ্কার বুঝা যায় তারা খুবই সতর্ক । আমাদের জন্য ভাল এটাই যে, তাদের সতর্কতার দৈর্ঘ্য আমরা আরও বাড়িয়ে দিব এবং আগে আক্রমণ করব না। আমি চাচ্ছি যে, তারা আগে হামলা করুক । যদি আপনারা নতুন কোনো পরামর্শ দিতে চান তাহলে আমি তা নিয়ে ভাবব এবং ভাল বুঝলে তদনুযায়ী আমল করব” | ছএএ.11000103.0017

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।