সস ৯৭৮ পপ পপি নস পপ পপ ৯৭৮৭৯ ৭৮ সপ সস ৭5 ৯ ৯ শি শপ পপ ৭৯ নস ৯ ৯ ৯ ৯ সপ সস সপ হযরত খালিদ (রা.) ১২ হিজরী রমযান মাসের শেষ সপ্তাহে ফারাজ গিয়ে পৌঁছান। তখন মুজাহিদ বাহিনী ছিল রোযাদার । মুসলিম বাহিনী ফোরাত নদীর এক পাড়ে তাবু স্থাপন করে অবস্থান নেয়। ঠিক অপর পাড়ে অবস্থান গ্রহণ করে রোম, পারস্য ও ঈসায়ী বাহিনী । উভয় পাড়ে সর্বক্ষণ সান্ত্রী পাহারারত ছিল। টহলরত সান্ত্রীরা ঘোড়ায় চেপে নদীর কূল দিয়ে টহল করে ফিরছিল। হযরত খালিদ রো.) নিজেও নদীর গা থেঁষে দূর-দূরাস্ত পর্যন্ত পায়চারী করতেন এবং শক্রদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন। একদিন সন্ধ্যায় রোম ও ইরানীদের তাবুতে হৈ চৈ পড়ে যায় এবং তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এর কারণ এই ছিল যে, মুসলিম শিবির হতে একটি আওয়াজ হয়েছিল এবং আনন্দ সংগীত বেজেছিল। সৈন্যরা মহড়া চালাচ্ছিল। কিন্তু শত্রুপক্ষ এটাকে যুদ্ধের সূচনা মনে করে। পর্যবেক্ষণের জন্য তাদের সালার ও অন্যান্য সামরিক কর্মকর্তারা ফোরাতের তীরে ছুটে আসে । “তাদের অশ্ব জিন ছাড়াই বাধা” শক্রদের কেউ জোর আওয়াজে বলে। “এ যে দেখ” আরেকজন বলে । “আকাশ পানে চেয়ে দেখ । মুসলমানরা ঈদের চাদ দেখেছে । আজকের রাত এবং কাল সারা দিন তারা আনন্দ উৎসব করবে।” পর দিন মুসলমানরা হৈ চৈ করে ঈদুল ফিতরের খুশি উদযাপন করে । এই খুশিতে বিভিন্ন বিজয়ের আনন্দও শামিল ছিল। মুসলমানরা ঈদের নামায পড়তে দীড়ালে নদীর কূলে এবং মুসলিম শিবিরের আশেপাশে সান্ত্রী বাড়িয়ে দেওয়া হয়, যাতে শত্রুরা নামাযের অবস্থায় আক্রমণ করতে না পারে। “সম্মানিত মুজাহিদগণ!” হযরত খালিদ (রা.) নামাযের পর মুজাহিদদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। “নামাযের পর আপনারা এমনভাবে খুশি উদযাপন করবেন, যাতে দুশমনরা বোঝে যে, মুসলমানদের কোনো ধরনের আশংকা নেই এবং তারা নিজেদের বিজয়ের ব্যাপারে পূর্ণ বিশ্বাসী । নদীর তীরে গিয়ে আনন্দ উৎসব করুন। যেভাবে আপনারা শক্রদের উপর নিজেদের ্রাস সৃষ্টি করে দিন। ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।