সস সা শপ ৯ পপ ৯ পপ শপ ৯ পপ ৯ ৯ পপ ৯ ৯ পপ ৭৯ সি আশ শপ শপ শত ৯ ৯ পপ ৯ শপ পন ৭ শন শত তাদের অন্যতম লক্ষ্য । অথচ এসব গোত্রদের মধ্যে যারা যোদ্ধা ছিল তারা ইতোপূর্বে মুসলমানদের হাতে মারা গিয়েছিল । যুবক শ্রেণীর সংখ্যা ছিল খুবই কম। বেশির ভাগ লোক ছিল আধা বয়সী ও প্রৌঢ়। ফারাজ অভিমুখে রওনা হওয়া ছিল হযরত খালিদ (রা.)-এর ব্যক্তিগত রায়। আমীরুল মু'মিনীন হযরত আবু বকর (রা.) তাদের কেবল পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন। আমীরুল মু'মিনীন (রা.)-এর এই আশাও ছিল না যে, মুসলিম ক্ষুদ্র বাহিনীটি শক্তিধর পারস্যের বিরুদ্ধে অস্ত্রধারণ করে টিকে থাকবে এবং তাদের পরাজিত করবে। কিন্তু আমীরুল মু'মিনীন এত বেশি চ্যালেঞ্জ নিতে চান না যে, বছরের পর বছর ধরে অবিরত লড়াই করে আরেকটি পরাশক্তি রোমীয়দের বিরুদ্ধে লড়াই করা হবে । কারণ রোম সৈন্যরা পারস্য সৈন্যদের চেয়ে গুণগতভাবে ভাল ছিল। এ সিদ্ধান্ত হযরত খালিদ (রা.)-এর সম্পূর্ণ একার ছিল যে, ফারাজ গিয়ে রোম এবং পারসিকদের সীমান্ত পথ আটকে দিবেন। হযরত খালিদ (রা.) নিশ্চিন্ত বসে থাকার মত সালার ছিলেন না। পাশাপাশি তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর রীতির ঘোর সমর্থক ও ভক্ত ছিলেন। আর তা হলো, শত্রুর মাথায় চড়ে বসা । শক্রদের পক্ষ হতে আক্রমনের আশঙ্কা হলে তাদের হামলার অপেক্ষায় বসে না থাকা; বরং আক্রমণ করার আগেই তাদের উপর হামলা করা। হযরত খালিদ রো.) নিজের মধ্যে জিহাদী জোশ ১০০ ভাগ জাগ্রত করে রেখেছিলেন। ণ হযরত খালিদ (রা.)-এর গোয়েন্দারা যখন তাকে রোম- পারস্যের আঁতাত ও তাদের সমরায়োজনের তথ্য জানায়, তখন তার চেহারা এত গল্তীর হয়ে যায় যা ইতোপূর্বে খুব কমই দেখা গেছে। তিনি অনুধাবন করেন যে, রোম-পারস্য দু'বাহিনীর মাঝখানে তিনি চলে এসেছেন। এক দিকে রোম বাহিনী আর অপরদিকে পারস্য বাহিনী, তাদের সঙ্গে ঈসায়ী গোত্রের লোকেরাও ছিল। হযরত খালিদ (রা.)-এর সৈন্য সংখ্যাহাস পেয়েছিল । কেননা প্রত্যেক বিজিত এলাকায় তাকে বেশ কিছু সংখ্যক সৈন্য রেখে আসতে হয়। একদিকে ছিল বিদ্রোহের আশংকা, তেমনি ছিল অগ্নিপূজক পারসিকদের পক্ষ হতে জবাবী হামলার সম্তাবনা। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।