Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সপ শপ শপ শপ প৯ পপ ৯ ৯ পপ সস ৭৯৯৮৯ পপ ৭৯ ৭৯ ৯ শপ ৯০ পপ ৮ পপ ৭৯৯৭৮৭০৭০৭৮ ৯৮৭৮ ৯০৯ মুসলমানদের করতলে। এই এলাকাটিই ছিল বিপদজনক ফারাজ হতে স্থুলপথ ছাড়াও রোমীয় বা পারস্যরা জলপথও অবলম্বন করতে পারত । প্রখ্যাত ইউরোপীয়ান এতিহাসিক লেনপোল লিখেন, হযরত খালিদ (রো.) শুধু রণাঙ্গনে আজব চাল চেলে শক্রকে পরাজিত করার উত্তাদ ছিলেন না; বরং সামরিক চিন্তা-চেতনা এবং উন্নত পরিকল্পনাও তার মধ্যে বিদ্যমান ছিল। তার দৃষ্টি ছিল অত্যন্ত সুদূরপ্রসারী । ভবিষ্যতে দেখা দিতে পারে এমন আশঙ্কাও তিনি আগে ভাগে অনুমান করে ফেলতেন। হযরত খালিদ (রা.) যখন ফারাজের উদ্দেশে যাত্রা শুরু করেন, তখন সৃষ্ট একটি আশঙ্কা সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। তার চিন্তায় তখনও পর্যন্ত এটা আসেনি যে, তিনি চতুর্দিক হতে শত্রুর ঘেরাওয়ের মধ্যে পড়ে যেতে পারেন। ৪ রোমক শাহী দরবারে একটি আওয়াজ ক্রমেই উচ্চকিত হচ্ছিল। যা স্পষ্ট জানান দিচ্ছিল যে, কোনো মহাবিপর্যয় ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে। রোম সম্রাটের সামনে রোমীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বসা ছিলেন। “খবর পাওয়া গেছে, মুসলিম বাহিনী ফারাজ পর্যন্ত পৌঁছে গেছে। তবে এটা জানা সম্ভব হয়নি যে, তাদের অভিপ্রায় কী?” “তারা কোনো ভাল নিয়তে আসেনি । ... পারসিকদের সম্পর্কে আপনি কোনো খবর জানতে পেরেছেন?” “মাদায়েন ছাড়া তাদের কাছে আর কিছু নেই।” “তাহলে আর আমাদের অপেক্ষা করা ঠিক হবে না। মুসলমানরা আমাদের দেশে ঢুকে আক্রমণ করার পূর্বেই তাদের উপর আমাদের হামলা করা দরকার ।” “তোমার থেকে বড় গর্দভ আমাদের বাহিনীতে আর আছে? তুমি কি শোনোনি যে, পারস্য বাহিনী এবং তাদের মিত্র হাজার হাজার ঈসায়ীকে মুসলিম বাহিনী প্রতিটি রণাঙ্গনে শুধু পরাস্তই করেনি; বরং তাদের খ্যাতিমান জেনারেল এবং হাজার হাজার সিপাহীকে হত্যা করেছে?” “আপনি ঠিকই বলেছেন। এখন এটা ভেবে দেখা জরুরী হয়ে পড়েছে যে, মদীনাবাসীদের সমর পদ্ধতি কেমন।” ছএদএম.11000103.0010

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।