Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

জন্য ছিল অত্যন্ত বিপদসংকুল। এমনও হওয়ার সম্ভাবনা ছিল যে, এই চ্যালেঞ্জ তাদের সকল বিজয়কে ধুলিম্মাৎ করে দিবে । অবস্থাদৃষ্টে এটাই মনে হয় যে, একের পর এক বিজয়ের নেশা হযরত খালিদ রো.)-এর মাথা খারাপ করে দিয়েছে। কিন্তু বাস্তবে ব্যাপারটি এমন ছিল না। এঁতিহাসিকরা লিখেছেন, হযরত খালিদ (রা.) আগে-পিছে সবকিছু নিয়ে ভাবতেন । চিন্তা-ভাবনা না করে তিনি এক পা-ও আগে বাড়তেন না। “খোদার কসম! আমরা মদীনাকে যরুষ্ট্রের পূজারীদের হাত থেকে নিরাপদ করেছি” হযরত খালিদ (রা.) তার সালারদের উদ্দেশে বলেন- “এখন এমন কোনো আশংকা নেই যে, তারা আমাদের খেলাফতের রাজধানীতে আক্রমণ করবে ।” “এটা কি আল্লাহর দয়া নয় যে, ইরানীরা এখন নিজেদের রাজধানী রক্ষার চিন্তায় উদ্বিগ্ন?” সালার কা'কা* বিন আমর বলেন “তারা এখন আরব পানে চোখ তুলতেও ভয় পাবে।” “তাই বলে সাপ এখনও মরেনি” হযরত খালিদ (রা.) বলেন। "যদি আমরা এখানে ক্ষান্ত দিয়ে চলে যাই তাহলে কিসরার ফৌজ আবার দীড়িয়ে যাবে এবং হস্তচ্যত এলাকা পুনরুদ্ধারের জোর চেষ্টা চালাবে । তাদের এমন সম্ভাবনার পথ আমাদের রুদ্ধ করে দিতে হবে। ... আমার প্রিয় ভাইরা! আপনারা কি এ দিকটা চিন্তা করে দেখেছেন যে, অগ্নিপূজারীদের পার্থেই রোমীয়দের অবস্থান । যদি রোমীয়দের বুদ্ধি-জ্ঞান থাকে তাহলে ইরাকে সৃষ্ট আমাদের উদ্ভূত পরিস্থিতি হতে তারা ফায়দা তুলবে । তারা বসে থাকবে না, সামনে চলে আসবে । তখন তারা যদি সফলকাম হয় তাহলে আরবের জন্য সেই আশংকাই আবার দেখা দিবে, যা ইতোপূর্বে যরথুষ্ট্রের পূজারীদের থেকে ছিল।” হযরত খালিদ (রা.) মাটিতে আঙ্গুল দ্বারা রেখা টেনে তার সালারদের জানান যে, রোমীয়দের আগমনের সম্ভাব্য পথ কোনটি । পক্ষান্তরে সেই স্থানটি কোথায়, যা অধিকার করে আমরা তাদের আগমনের পথ বন্ধ করতে পারি। সে স্থানটি ছিল “ফারাজ” । এ স্থানটি ফোরাত শহরের পশ্চিম উপকূলে অবস্থিত ছিল। সেখানেই ছিল রোম ও পারস্যদের অর্থাৎ সিরিয়া ও ইরাকের পরস্পর সীমান্তবর্তী এলাকা । ইরাকের বেশিরভাগ এলাকা এসে গিয়েছিল ছএদএ.11000109.0017

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।