Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস ৯ ০৯ ৯ লা পপ পপ শপ সস সপ সপ ৯ ৯ ৯ পপ ৯ শী সস শপ শিস সিসি সত এক-দুই জন এঁতিহাসিক লিখেন, হযরত খালিদ (রা.) ইরাকের প্রত্যন্ত অঞ্চলে স্থানে স্থানে গেরিলা আক্রমণ চালিয়ে অত্র এলাকার সমস্ত গোত্রকে নিজের অনুগত বানিয়েছিলেন। তবে এ তথ্য সঠিক নয় । বাস্তবতা হলো সেটাই যা বেশিরভাগ এঁতিহাসিক লিখেছেন; হযরত খালিদ (রা.) মিত্রতার হাত বাড়িয়ে দিয়ে গোব্রগুলোকে এক পতাকাতলে এনেছিলেন। তবে এটা ঠিক যে, তাদের আনুগত্য স্বীকারের পেছনে হযরত খালিদ (রা.)-এর ত্রাসও কাজ করেছিল। মরুঝড়ের মত এই খবর সকল গোত্রে পৌঁছে গিয়েছিল, মুসলমানদের মাঝে এমন কোনো শক্তি আছে, যার সামনে দুনিয়ার বিশাল থেকে বিশাল সেনাবাহিনীও দীড়াতে পারে না। ইরানীদের ব্যাপারেও গোত্রগুলো জেনেছিল যে প্রতিটি রণাঙ্গনে তারা মুসলমানদের হাতে পরাজয় বরণ করছে এবং ঈসায়ীদেরকে তলোয়ারের মাথায় রেখে নিজেরা জান বাচাতে পলায়ন করছে। তাদের আরও মনে পড়ে যে, ইরানীরা এখন নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করলেও প্রকৃতপক্ষে ইরানী শাসকরা তাদেরকে কেনা গোলামের মত বানিয়ে রেখেছে এবং তাদের অধিকার হরণ করেছে। হযরত খালিদ (রা.) মৈত্রীচুক্তি করে তাদের থেকে আনুগত্যের স্বীকৃতি নিয়েছিলেন এবং তাদেরই লোকজন হতে প্রশাসক নিযুক্ত করে রাজস্ব আদায় ইত্যাদি সরকারী কাজ আঞ্জামের দায়িত্‌ প্রদান করেছিলেন । নিজস্ব ধর্ম পালনে তাদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছিল। ফলে গোত্রগুলোর সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, মুসলমানরা তাদের সুন্দরী নারীদের প্রতি চোখ তুলেও চায় না। হযরত খালিদ (রা.) মৈত্রীচুক্তির মধ্যে এটাও অন্তর্ভুক্ত করেছিলেন যে, মুসলমানরা তাদের জান-মাল ও ইজ্জতের জিম্মাদার। “ওলীদের পুত্র!” এক গোত্রের বৃদ্ধ নেতা হযরত খালিদ (রা.)-কে সম্বোধন করে বলেন “ন্যায়পরায়ণ নওশেরওয়ার যুগেও এমন ইনসাফপূর্ণ শাসন জারী ছিল। অনেক দিন পর আমরা আবার তেমন যুগের দেখা পেলাম ।” হযরত খালিদ (রো.) ফোরাত নদীর উপকূল অভিমুখী চলার পাশাপাশি উত্তর দিকেও অগ্রযাত্রা অব্যাহত রাখেন। সামনে ইরাকের সীমান্ত এলাকা শেষ হয়ে রোমীয়দের সাম্রাজ্য শুরু হয়েছিল৷ তখন সিরিয়া ছিল রোমীয়দের অধীনে । হযরত খালিদ (রা.) দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন । এই চ্যালেঞ্জ তার ছএএম.11000109.0017

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।