Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস ৯ ৭৯ ৭৯ ৭ পপ পপ ৯ পপ শপ পপ লস পল লস পপ ৯ ৮৯ পল ৭৯৯৭৯৭৭৯৭৯৭ পল এদিকে মাদায়েনের শাহী মহলে যখন এমন ফরিয়াদ চলছিল, ঠিক তখন ওদিকে হযরত খালিদ (রা.) তার পরবর্তী লক্ষ্যস্থল নির্ধারণ করেন ইরানের রাজধানী মাদায়েন। মাদায়েন ছিল পারস্য সাম্রাজ্যের প্রাণ। কিন্তু এখানে অতর্কিত ও গেরিলা আক্রমণের কোনো সুযোগ ছিল না। হযরত খালিদ (রো.) জানতেন, ইরানীরা মাদায়েন রক্ষা করতে কিসরার সমস্ত শক্তি একত্রিত করবে। তিনি আরও জানতেন, অমুসলিমদের মধ্য হতে বিশেষ করে ঈসায়ীদের ছোট ছোট কিছু গোত্র আছে, যারা এখনও কোনো যুদ্ধে শরীক হয়নি, আশংকা আছে যে, অগ্নিপূজারীরা ছলে বলে কৌশলে তাদের হাত করে নিবে এবং মাদায়েনের চতুর্দিকে মানব ঢালের সুদৃঢ় দেয়াল দীড় করিয়ে দিবে। এই আশংকা নিরসনের জন্য জরুরী ছিল এসব ক্ষুদ্র কবিলাগুলোকে নিজেদের মিত্রে পরিণত করা। এই উদ্দেশ্যে হযরত খালিদ (রো.) তার দূতদের বিভিন্ন গোত্রের নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য পাঠিয়ে দেন। তিনি দূতালির মাধ্যমে জানতে চান যে, গোত্রগুলোর চিন্তা-চেতনা কী এবং উদ্ভুত পরিস্থিতিতে তাদের মতি-গতি কী? ৪ “এসব গোত্রগুলোর উপর আমার প্রভাব বিস্তার করেছে” জনৈক গুপ্তচর হযরত খালিদ (রা.)-কে সুরতহাল রিপোর্ট প্রদান করে। “তারা নিজ নিজ গোত্রের মহিলা এবং বাচ্চাদের ব্যাপারে উদ্বিগ্ন । ধন-সম্পদের ব্যাপারেও চিন্তিত । কিসরার উপর তাদের আর ভরসা নেই।” “... আর তারা এখন পুনরায় ন্যায়পরায়ণ নওশেরওয়ার যুগের কথা স্মরণ করছে” আরেক দূত এসে বলে । “তারা বর্তমানে মাদায়েনের স্বার্থে লড়তে রাজি নয়। তারা ভালভাবেই বুঝতে পেরেছে, বনূ তাগানুব, নমর এবং আয়াদ-এর মত বড় বড় যুদ্ধবাজ গোত্রগুলোর পরিণতি কেমন ভয়াবহ হয়েছে।” এই শর্তে যে, তাদের সঙ্গে ইনসাফ করতে হবে এবং রাজস্ব আদায় করতে গিয়ে তাদেরকে নিঃস্ব এবং অভাবী করা হবে না।” “আল্লাহর কসম! তারা যা যা চাইবে আমরা তা পূর্ণ করব”- হযরত খালিদ (রা.) বলেন-” কেউ কি তাদের এটা জানায়নি যে, আমরা সাম্রাজ্য করায়ত্ত করতে এবং এখানকার মানুষদের গোলাম বানাতে আসিনি? ... ডাকো, তাদের সকল গোত্র প্রধানদের তলব কর ।” ছএএ.11000103.0010

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।