Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯ ৯ ৯ ৯ ৯৯ ৯ ৯ পপ পপ ৯ পপ পপ ৯ ৯ পপ ৯০৮৭৯ ৯ পপ সা পপ শপ শি শপ ০ ৭৯ নত শপ ৯ পপ পপ ৭৯ সপ শপ ৯০ মৌসুমে অগ্নিপূজকরা এসে জোর করে এবং না বলেই সমুদয় ফল-ফসল নিয়ে চলে যেত। এতে তাদের টুশব্দ করারও শক্তি ছিল না। কেউ প্রতিবাদ কিংবা মুখ খোলার দুঃসাহস দেখালে তাকে দুনিয়ার বুক হতে চিরদিনের জন্য মুছে ফেলত । এমনকি মুসলমানদের কন্যা, বোন এবং স্ত্রীদের উপরও তাদের কোনো অধিকার ছিল না। কিসরার কোনো শাসকের চোখে কোনো মেয়ে ভাল লাগলে সে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেত। এই দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অভ্যুদয় হয় মুসান্না বিন হারেসার মত মুজাহিদ বাহিনীর প্রতিবাদী কণ্ঠ ও সংগঠক মুসান্না বিন হারেসাকে বন্দী করে হত্যা করার নির্দেশ একদিন মাদায়েনের এই শাহী মহল থেকেই জারী হয়েছিল। যখন শাহী মহলে এই খবর পৌঁছেছিল যে, মদীনার মুসলিম বাহিনী পারস্যের সীমান্তে প্রবেশ করেছে, তখন সেখানে ফেরআউনের প্রেতাত্মার মত অষ্টহাসি উঠেছিল যে, আরবের এই মুর্খদের এই সাহস হল কী করে! ... সেদিন মুসলিম বাহিনীর উপহাস ও বিদ্রুপে শাহী মহল সরগরম হলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই মুখরিত শাহী মহল এখন মৃত্যুপূরীর মত নিরব-নিস্তব্ধ। পারস্যের কোনো সেনাপতি মুসলমানদের সামনে দীড়াতে পারছিল না। ইতোমধ্যেই খ্যাতিসম্পন্ন বীর বাহাদুরদের অনেকেই নিহত হয়েছে। যেসব জেনারেলরা তখনও পর্যস্ত জীবিত ছিল, জান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মুসলিম বাহিনীর আগমণের সংবাদ পেলেই দ্রুত সে স্থান ত্যাগ করল । “মাদায়েন রক্ষা কর” থেকে থেকে কিসরার রাজপ্রাসাদ থেকে বারবার এই আহ্বান শোনা যাচ্ছিল। আওয়াজ । “মুসলিম বাহিনী মাদায়েন পর্যন্ত আসার দুঃসাহস করবে না ।” “আপনারা এখনও নিজেরা নিজেদের ধোকা দিচ্ছেন?” কিসরার বর্তমান উত্তরাধিকারী বলছিলেন- “তারা কি মাদায়েন পর্যন্ত আসার দুঃসাহস করতে পারে না, যারা কিছুদিনের ব্যবধানে চারটি রণাঙ্গনে এমনভাবে আঘাত হেনেছে যে, আমাদের প্রশিক্ষিত ও অভিজ্ঞ সেনাদের মেরে সাবাড় করে দিয়েছে? আমাদের সৈন্য বলতে এখন আর কতই বা আছে? এখন যা আছে সবই হলো ভীত-সন্ত্স্ত সালাররা এবং অনাড়ি কিছু নওজোয়ান সিপাহী । ... কোনো ঈসায়ী কি জীবিত আছে? ... মাদায়েন রক্ষা কর ।” ছএদএ.11000103.0010

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।