পি সস সস সস সস সস সস সস সস সস টস সস সস ৯ সপ সস ৯ ৯ সস সপ শি পি ৭ সন পপ শপ পপ পন শপ শন সত সালার আবু লায়লা বেলাল বিন আক্কাহ-এর সম্বন্ধে খোজ-খবর নেন। তিনি জানতে পারেন যে, আক্রমণের একদিন পূর্বে সে জুমাইল ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। অনুসন্ধানে আরেকটি তথ্যও লাভ হয় যে, জুমাইলের অদূরে রিজাব নামক একটি বসতি আছে, সেখানে বেশ কিছু সংখ্যক ঈসায়ী সমবেত হয়েছে এবং তাদের সঙ্গে মাদায়েনের এক-দুই প্রাটুন সৈন্যও আছে। হযরত খালিদ (রো.) এক সঙ্গে দু'টি নির্দেশ দেন। একটি হলো সানী হতে গনীমতের মাল এবং বন্দী মহিলা বাচ্চাদের দ্রুত জুমাইলে নিয়ে আসা এবং অপর নির্দেশ হলো, এখনিই রিজাব হামলা করা হোক । কেননা, অগ্নিপূজারীদের যুদ্ধনেশা ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছিল । সুতরাং এখনই তাদের প্রতি আক্রমণ করা হলে তারা শক্তি সঞ্চয়ের সুযোগ পাবে না। পক্ষান্তরে দেরী করা হলে তারা নিজেদের গুছিয়ে নেয়ার ফুরসত পাবে এবং অতিরিক্ত শক্তি সঞ্চয় করে প্রবল হয়ে যাবে । এই জন্য হযরত খালিদ রো.) তাদের কোনরূপ ফুরসত না দিয়ে আক্রমণ চালানোর জন্য মনস্থির করেন। মুসলমানরা পরিকল্পিতভাবে তিন দিক হতে রিজাবের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আক্রমণ লক্ষ্যত্রষ্ট হয়। রিজাব সম্পূর্ণ খালি ছিল। সেখানে শক্রবাহিনীর কোনো নাম-নিশানা ছিল না। পূর্বে সেখানে প্রচুর সৈন্য থাকলেও বর্তমানে একজনও ছিল না। আক্কাহ বিন আবী আক্কাহ-এর ছেলে বেলালেরও কোনো খোজ ছিল না। মুসলিম বাহিনীর একটি অশ্বারোহী বহর দূর-দুরান্ত পর্যন্ত ঘুরে আসে। কিন্তু কোথাও দুশমনদের ছায়া মেলে না। এদিক-ওদিক তালাশ করে না পেয়ে সন্ধানী বহর এক সময় ফিরে আসে। সানীর বন্দিনী মহিলাদেরকে ইতোমধ্যেই জুমাইলে আনা হয়েছিল । গনীমতের মালও আনা হয় । হযরত খালিদ (রা.) খেলাফতে মদীনার অংশ পৃথক করে অবশিষ্ট মাল-সম্পদ মুজাহিদদের মাঝে বিলি-বন্টন করে দেন। এ সময়ে আবু লায়লা সাবিহাকে ডেকে পাঠান । “বেলাল বিন আব্ধাহ এখান থেকেও পালিয়ে গেছে”-আবু লায়লা তাকে বলেন “সে যদি সত্যিকার অর্থেই পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাইত, তাহলে এভাবে বারবার পলায়ন করত না । তাহলে বল, এখনও কি তুমি তার অপেক্ষায় প্রহর গুনবে?” “আমি কী করব বা আমার কী করা উচিত ভেবে পাচ্ছি না” সাবিহা সালার আবু লায়লাকে জানায়। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।