Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৮৭৮ ৭০৭৮ ৯৭৮৭০৭৮৭৮৭৮ ৭৮৭৮ ০ ৮ পপ পপ ৮১5৭ পন পপ ৮৭ ৭৮৭৮৭৮৭৮৭০৯ পি সপ সস শপ সস পপ সস সপ ৮ পি পিস সপ পপ পিসি শি সিসিক “এখন এসব লোকেরা আল্লাহর হাতের নাগালে এসে গেছে” হযরত খালিদ (রা.) বলেন । “কিন্তু ইবনে হারিসা! আমি দন্ত-অহংকারকে ভয় করি । ... বারবার মনে হচ্ছে, হজ্বে যাব। আমি কাবা ঘরে গিয়ে আল্লাহর শোকর আদায় করব। জানি না আল্লাহপাক আমার এই তামান্না পূরণ করবেন কিনা!” “আপনি হজের নিয়ত করলে আল্লাহ আপনাকে হিম্মত দান করবেন এবং এর জন্য প্রয়োজনীয় সুযোগও সৃষ্টি করে দিবেন " মুসান্না বলেন। বেশ কিছু সময় পরে সমস্ত সালাররা হযরত খালিদ (রা.)-এর সামনে বসা ছিলেন। হযরত খালিদ (রা.) তাদের জানান, আমাদের পরবর্তী মঞ্জিল হলো, জুমাইল। ইতোমধ্যে সেখানে গুপ্তচরদের পাঠিয়ে দেয়া হয়েছে। “এতদিন এভাবে চলে আসছিল যে, একস্থানে আমরা হামলা করলে শক্ররা পালিয়ে গিয়ে অন্য স্থানে জড়ো হত” হযরত খালিদ (রা.) বলেন। “কিন্তু এ যুদ্ধে আমরা কাউকে পালাতে দিইনি । তারপরও হতে পারে সানী হতে কেউ পালিয়ে জুমাইলে গিয়েছে, আবার নাও যেতে পারে। কিন্তু তাই বলে জুমাইল খালি পড়ে নেই। সেখানেও শক্র বিদ্যমান এবং চলমান ঘটনা সম্পর্কে তারা মোটেও বেখবর নয়। কাল রাতে জুমাইল অভিমুখে যাত্রা করা হবে এবং রাতেই সেখানে পূর্বের মত অতর্কিত আক্রমণ চালানো হবে।” ইতিহাস এ ব্যাপারে সম্পূর্ণ নিরব যে, সান্নী ছেড়ে যাবার কালে সেখানে প্রশাসক হিসেবে হযরত খালিদ (রা.) কাকে নিয়োগ দান করেন। সূর্য পশ্চিম আকাশে বিদায় নিতেই মুসলিম বাহিনী জুমাইলের উদ্দেশে রওনা হয়ে যায়। রাতভর চলা অব্যাহত থাকে । দিনে সৈন্যরা গাছ-গাছালি ও জঙ্গলের আড়াল হয়ে যতটুকু পারে চলে । কিন্তু সূর্য ডুবতেই লক্ষ্যপানে দ্রুত এগিয়ে চলে মুজাহিদ বাহিনী। জুমাইলেও শব্রসৈন্যরা ঘুমন্ত ছিল। সান্ত্রীরা ছিল সজাগ-জাগ্ধত । তবে এখানকার টহলরত সান্ত্রী ও অন্যান্য সান্ত্রীদের ঠিক সেভাবে খতম করা হয় যেভাবে ইতোপূর্বে মাধীহ ও সান্নীতে করা হয়েছিল। মুসলিম বাহিনীর বিন্যাসও ছিল পূর্ববৎ অর্থাৎ পুরো বাহিনী ছিল তিন ভাগে বিভক্ত। জুমাইলেও সাড়াশি অভিযান সফল হয়। এতিহাসিকগণ লিখেন, অতর্কিত আক্রমণ হতে একজনের পক্ষেও প্রাণ নিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হয় না। সবাই মারা যায়। এ যুদ্ধেও মহিলা ও বাচ্চাদের পৃথক পৃথকভাবে নিয়ে যাওয়া হয়েছিল। ছএদএ.11000103.0017

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।