সপ পপ ৮ ৯ ৯ পম ৮ সপ ৯ ৭৯ ৮ পপ ৯ পি পপ সপ শি পপ সী পপ পপ সস সস ৯ সপ পপ সস সস পট সপন ০ “এখন বলার কী আছে তোমার?” আবু লায়লা সাবিহার কাছে জানতে চান। “আমি আপনার বন্দিনী” সাবিহা বলে। “আপনি আমার সঙ্গে বাদী ও বন্দীদের মত আচরণ করলে আপনাকে বাধা দেয়ার সাধ্য আমার নেই । তবে শুনেছি মুসলমানদের অন্তর নরম এবং তারা দয়াশীল। আমার একটি নিবেদন আছে। ... আমি এক সর্দারের মেয়ে । আমার এই মর্যাদা রক্ষা করা সম্ভব হবে কি?” “ইসলামের দৃষ্টিতে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই” আবু লায়লা বলে। “আমরা তাকেও আমাদের নেতা হিসেবে বরণ করে নিই যার বাপ-দাদারাও স্বপ্নে কোনো দিন নেতৃত্ব কী জিনিস দেখেনি । আমরা এ ব্যাপারে কেবল এতটুকু দেখি যে, সে নেতৃত্ দেয়ার যোগ্যতা রাখে কিনা এবং তার আখলাক-চরিত্র উন্নত কিনা । ব্যক্তিস্বার্থকে সে প্রাধান্য দেয় কিনা । ... ভেঙ্গে পড়োনা সর্দার-কন্যা! তুমি সুন্দরী এবং অভিজাত । এমন হবে না, যে কেউ ইচ্ছা তোমাকে বিবাহ করে নিবে ।” “আপনাদের হাতে বন্দী হওয়ার পর থেকে আমার সমস্ত পছন্দ অপছন্দ শেষ হয়ে গিয়েছে” সাবিহা বলে । “আমাকে নিজের পছন্দের ব্যাপারে সামান্যতম স্বাধীনতা দেয়া হলে আমি আপনাদের মধ্য হতে তার স্ত্রী হওয়া পছন্দ করব, যিনি সবচেয়ে বড় বাহাদুর হবেন, নিজের জাতি ও গোত্রের ইজ্জত ও মান রক্ষার্থে জীবন কুরবানী দিবেন; রণাঙ্গন হতে পিছু হটবেন না। ... মেয়েরা যাদের অধীনে থাকে তাদের মাজহাবই হয় তার মাজহাব । তবে স্বতন্ত্র আকীদা-বিশ্বাস যারটা তার অন্তরে ঠিকই বিদ্যমান থাকে। পুরুষ মহিলার শরীরের অধিকার লাভ করতে পারে কিন্তু তার মনের মালিক কেউ জোর করে হতে পারে না। ... আমার ইস্পাতদৃঢ় প্রত্যয় হলো, যদি জীবনে এমন কোনো বাহাদুরের সাক্ষাৎ মেলে, যে সমাজ ও গোত্রের মর্যাদা জ্ঞানে রণাঙ্গন কীপিয়ে তোলে এবং সর্বাত্মক আত্মত্যাগে সর্বদা প্রস্তুত থাকে, তাহলে তাকে আমার মন উপহার দিব এবং তার আকীদা-বিশ্বাসের উপর নিজের আকীদা বিশ্বাস কুরবানী করব ।” “আল্লাহর কসম! তুমি আত্মমর্মাদাবোধ সম্পন্ন এবং বিচক্ষণ নারী” আবু লায়লা বলেন। “আমি তোমাকে এ ওয়াদা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছি, যা ছএম.11000109.0010
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।