Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭ ৭ পপ ৭ সস সস পপ সী শপ শপ ৯ ৯ লস ৯ সস সস আস পপ সপ সপ শী সপ ৭৯ পপ ৯৯ ৯ পপ সপ ৯ পপ ৮ শপ সপ পপ শপ ৭৭৭০০ “সাবিহা!” মেয়েটি জবাবে বলে “সাবিহা বিনতে রবীয়া বিন বুযাইর | ... আমার পিতা অস্ত্র ধরারই সুযোগ পাননি ।” “শুধু এটুকু বলার জন্যই তুমি প্রধান সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাও?” সালার আবু লায়লা জিজ্ঞাসা করেন। “যারা লড়াই করার সুযোগ পেয়েছিল তাদের পরিণতি তুমি দেখনি? ... সত্যি করে বল, তুমি চাও কী? “আপনারা কি আমাকে এটুকু অনুমতি দিবেন যে, আমি লাশের স্তূপের মাঝে একজনের লাশ তালাশ করব?” সাবিহা বলে “তার নাম বেলাল বিন আক্কাহ।” “ভন্ীভূত গাছ-পালার মাঝে নির্দিষ্ট একটি গাছ তুমি অনুসন্ধান করে ফিরবে?” আবু লায়লা জিজ্ঞাসা করেন। “তুমি তাকে খুঁজে কী করবে? জিন্দা থেকে থাকলে সে আমাদের হাতে বন্দী হয়ে আছে আর যদি মারা যায় তাহলে তাকে নিয়ে কোনো স্বপ্ন দেখা বৃথা ।” সাবিহা সালার আবু লায়লাকে এ আলাপ শুনিয়ে দেয় যা তার এবং বেলাল বিন আকাহর মাঝে হয়েছিল সাথে সাথে এটাও জানায়, সে দেখতে চায় যে, বেলাল জীবিত আছে না মারা গিয়েছে। মুসলিম সেনাপতিগণ কতিপয় ঈসায়ীকে এই উদ্দেশ্যে জীবিত গ্রেফতার করেছিল যে, তাদের থেকে যুদ্বস্থল, আশেপাশের লোকজন ও রণাঙ্গন সম্পর্কে গুরুত্পূর্ণ তথ্য জানা যাবে । আবু লায়লার নির্দেশে এমন তিনজন লোক ডেকে তাদের কাছে বেলাল বিন আক্কাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। “দু'তিন দিন পূর্ব পর্যন্ত সে এখানেই ছিল” এক ঈসায়ী বলে। “সে জুমাইল চলে গেছে।” “তার সেখানে থাকা উচিত ছিল নাকি এখানে?” আবু লায়লা প্রশ্ন ছুড়ে মারেন। “তিনি গোত্র প্রধানের সন্তান” ঈসায়ী লোকটি বলে । “তিনি কারো হুকুমের অধীন নন; বরং তিনি নির্দেশদাতাদের একজন ছিলেন ।” সে কি পিতৃহত্যার প্রতিশোধ নিতে এসেছে? তিনি কয়েকবার বলেন যে, তিনি ইবনে ওলীদ হতে পিতৃহত্যার প্রতিশোধ নিবেন” আরেক ঈসায়ী বলে। ছএদএম.11000109.0017

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।