Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭ লস ০৯০৯, ৯৮ ৯ ৭৯ ৭৯ ৯ ১ পপ লন শী শি শী পপ শত পপ পপ শপ সস সপ ৭ ৯ শপ শপ সস আস শপ আসক এতিহাসিকগণ লিখেছেন, মুসলমানদের দ্বিতীয়বারের মত বিশাল মাত্রায় গেরিলা আক্রমণের অভিজ্ঞতা হয় এবং এতে তীরা পূর্ণ সফলতাও লাভ করে। পূর্ব হতেই এই ব্যবস্থা নেয়া ছিল যে, একজনও যেন পালিয়ে যেতে না পারে। বসতি এবং সেনাছাউনীর আশেপাশে মুসান্না বিন হারেছার অশ্বারোহীরা প্রদক্ষিণ করছিল। কেউ পালিয়ে যেতে চাইলে তারা তাদের পশ্চাদ্ধাবন করত এবং বর্শা বা তলোয়ার দিয়ে তাকে শেষ করে ফেলত | কোনো নারীকে পালিয়ে যেতে দেখলে তাকে ধরে এ স্থানে পৌঁছে দেয়া হতো, যেখানে নারী ও শিশুদের জড়ো করে রাখা হয়েছিল। রাত যতই বাড়তে থাকে বনূ তাগান্ধুবের বসতি এবং ইরানীদের সেনা ছাউনীতে শোরগোল ও আর্তচিতকার ততই বাড়ছিল। মৃত্যুযাত্রী এবং আহতদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে গিয়েছিল । মুসলমানদের ধ্বংস করার জন্য যারা বের হয়েছিল তাদের লাশ বরফে জমে যাচ্ছিল। তাদের আহত ও পিপাসার্ত সৈনিকরা তিলে তিলে ধুকে মরছিল। তাদের স্ত্রী ও কন্যারা ছিল মুসলমানদের কজায়। গু সকাল হলে প্রভাত রবি এক ভয়াবহ ও ভয়ঙ্কর দৃশ্য দেখে । লাশ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। চতুর্দিকে লাশ আর লাশ পড়ে ছিল৷ লাশগুলো ছিল রক্তে রঞ্জিত। মুসলমানদের এই বিজয়ে কিসরার বাহু কেটে গিয়েছিল। সেনাছাউনি আর ঈসায়ী বসতি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। যে ঘোড়ার ব্যপারে তাদের গর্ব ও অহঙ্কার ছিল, সে ঘোড়া সেখানেই বাধা ছিল, যেখানে গতকাল সন্ধ্যায় বাধা হয়েছিল। মহিলা আলাদা স্থানে কীদছিল। বাচ্চারা চেচামেচি করছিল। হযরত খালিদ (রা.) নির্দেশ দেন যে, সর্বপ্রথম মহিলা, শিশু ও বয়স্কদের খানা দাও। . যুদ্ধ শেষ। শক্রবাহিনী খতম । মুজাহিদরা গনীমতের মাল কুড়িয়ে একস্থানে জড়ো করছিল। সালার আবু লায়লার কাছে এক অপূর্ব সুন্দরী মহিলাকে আনা হয়। সে নিবেদন জানিয়েছিল যে, সে সর্বাধিনায়ক অথবা কোনো সালারের সঙ্গে কথা বলতে চায়। “এ এক নেতার মেয়ে' তাকে যে আনে সে সালার আবু লায়লাকে বলে। “নেতার নাম রবীয়া বিন বুযাইর বলছে। সে তার পিতার লাশের কাছে বসে পড়ে কাদছিল।” ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।