“মুসাফির” এক উ্টারোহী ভয়ার্তকন্ঠে জবাব দেয় এবং কোনো বসতির নাম নিয়ে বলে যে, তারা সেখানে যাচ্ছে। উদ্্রারোহীরা ৮/১০ জন ছিল । তাদের মধ্য হতে একজন তো বলছিল যে, তারা কোথা হতে এসেছে এবং যাচ্ছে কোথায়! অন্যান্য আরোহীরা উটকে আস্তে আস্তে নাড়া দিতে থাকে যাতে চার ঘোড়সওয়ার তাদের লক্ষ্যবস্তুর সীমানার মধ্যে চলে আসে। “উট থেকে নিচে নেমে আস” এক অশ্বারোহী গল্তীর কণ্ঠে নির্দেশ দেয়। চার উদ্ত্রীরোহী এভাবে নিচে নেমে আসে যে, উপর থেকে এক একজন অশ্বারোহীকে জাপটে ধরে । তাদের হাতে থাকা খঞ্জর অশ্বারোহীদের দেহে আমূল বিদ্ধ হয়। অতঃপর তাদের ঘোড়া হতে নামিয়ে হত্যা করা হয়। চার মুজাহিদ চার ঘোড়ায় চড়ে বসে এবং শত্রুদের ক্যাম্পে চলে যায়। এক প্রহরী তাদের নিজেদের অশ্বারোহী মনে করে কাছে আসে । অন্ধকারে দুই অশ্বারোহী নিচে নেমে আসে এবং এ প্রহরীকে চিরকালের জন্য ঘুম পড়িয়ে দেয়। তারা এভাবে আরও কয়েকজন প্রহরীকে নীরবে খতম করে ফিরে চলে আসে । হযরত খালিদ (রা.) অস্থির হয়ে তাদের অপেক্ষায় ছিলেন, যারা উটে চড়ে গিয়েছিল। তারা ফিরে আসে অতিরিক্ত চারটি ঘোড়া নিয়ে । তারা হযরত খালিদ (রা.)-কে জানায়, রাস্তা পরিষ্কার । হযরত খালিদ (রা.) নিরবতা বজায় রেখে দূতদের অন্যান্য সালারদের নিকট এই বার্তা দিয়ে পাঠান যে, হামলা শুরু কর। এর আগ পর্যন্ত ঘোড়ার মুখ বন্ধ ছিল। মুখ বন্ধ থাকার কারণে তারা আওয়াজ করতে পারে না। সালারদের নির্দেশে অশ্বারোহীরা অশ্বের মুখ খুলে দেয়। তাদের লক্ষ্যস্থল দূরে ছিল না। কিছুদূর পর্যন্ত ঘোড়াকে ধীরে ধীরে চালানো হয়। এরপর গতি বাড়িয়ে দেয়া হয়। ফলে পদাতিক বাহিনীকে দৌড়াতে হয়। সেনা ক্যাম্পের কাছে গিয়ে আগুন জ্বালানো হয়। হযরত খালিদ রো.) তার বাহিনীকে বেশি দ্রুত অগ্রসর করলেন না। তিনি সৈন্যদের গেরিলা আক্রমণের জন্য বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিলেন। এটা ছিল এমন অগ্রযাত্রা, যাতে না ছিল কোনো নারাধ্বনি, আর না ছিল কোনো হুংকার-গর্জন। ছদএম.11000103.0017
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।