Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সপ পি সপ পপ সপ পপ ১ ৯ ৯ পপ ১ ৯ সপ ৯ ৯ ৯ ৯৯৯ ৬৯৯৭৮৭৯৭৯৭৯ পপ শপ ৯ ৯ ৭৯ ৯৯ ৯৯৭৯ ৮ ৯৯৮ ৭৮৭৮৭ ৯৯০ শক্রদের ফাদ পাতার সম্ভাবনাও তখন সৃষ্টি হত। হযরত খালিদ (রা.) এই আশংকা রোধ করার ব্যবস্থা এই নিয়ে রাখেন যে, তিনি পূর্বের মতই সৈন্যদেরকে তিন ভাগে ভাগ করেন। সালারও তারা ছিলেন যাদের পূর্বে অতর্কিত হামলার অভিজ্ঞতা ছিল। ও শক্রদের আশেপাশে থাকা গপ্তচররা দুশমনের অবস্থানস্থলের যে তথ্য দিচ্ছিল, সে অনুযায়ী জানা যায় যে, মাদায়েন বাহিনী আর ঈসায়ী বাহিনী এক স্থানে ছিল না। ক্যাম্পে শুধু মাদায়েনের সৈন্য ছিল। ঈসায়ীরা নিজেদের এলাকাতেই ছিল। এটা ছিল বনৃতাগান্থুবের এলাকা । গুপ্তচররা এই এলাকার লোকেশান বলে দিয়েছিল। হযরত খালিদ (রা.) ফৌজের এক অংশের কমান্ড সালার কা'কা'কে, দ্বিতীয় অংশের কমান্ড সালার আবু লায়লাকে দিয়েছিলেন। তৃতীয় অংশের কমান্ড নিজের হাতে রেখেছিলেন। তিনি কা'কা, এবং আবু লায়লাকে ঈসায়ী গোত্রীয় সৈন্যদের উপর আক্রমণ করতে পাঠান এবং নিজের অংশকে তাদের পশ্চাতে রাখেন। পেছনে থাকার কারণ এই ছিল যে, হযরত খালিদ (রা.) সেনা ক্যাম্পে গেরিলা আক্রমণ করতে চান, যাদের অবস্থান ঈসায়ী বসতির কাছাকাছি ছিল। কথা ছিল তিন দলই এক সময়ে আক্রমণ করবে । এতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদ (রা.) নির্দেশ দেন, যুদ্ধে কোনো মহিলা এবং শিশুর গায়ে হাত তুলবে না। মাধীহতে কাফেরদের এ অভিজ্ঞতা হয়েছিল, মুসলমানদের গেরিলা আক্রমনের দৃশ্য কেমন ভয়াবহ হয়। এই জন্য তারা সান্নী -এর সেনাক্যাম্পের চতুর্দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল । সান্ত্রীদের টহলের ব্যবস্থাও ছিল। চারজন করে অশ্বারোহী দৃর-দৃরান্ত পর্যন্ত প্রদক্ষিণ করছিল। মুসলিম গুপ্তচররা হযরত খালিদ (রা.)-কে এই তথ্যও জানিয়ে দিয়েছিল। হযরত খালিদ এমন চাল চালেন যে, তাদের প্রহরাও বেকার যায়। সান্ত্রীর অদূরে পরিকল্পনা মোতাবেক মুজাহিদ বাহিনী থেমে যায়। সামনে থেকে সবুজ সংকেত পেয়ে তাদের অগ্রসর হওয়ার কথা ছিল। মুসান্না বিন হারেছার অনুগত গেরিলা বাহিনীর কয়েকজন উন্ট্রারোহী সম্মুখপানে চলে গিয়েছিল । তারা উটের কাফেলার মত চলছিল । তারা সানীর সেনাক্যাম্প হতে দূরেই ছিল। ইত্যবসরে তাদেরকে কেউ হুশিয়ার করে দেয়। তারা থেমে যায় এবং তাদের দিকে আগুয়ান ঘোড়ার ঘন্টাধ্বনি শুনতে থাকে । চারটি ঘোড়া তাদের কাছে এসে থেমে যায়। “তোমরা কারা?” এক অশ্বারোহী তাদের জিজ্ঞাসা করে। ছদএ.11000109.0010

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।