“ইবনে ওলীদ!” দরিয়ার কিনারা থেকে হযরত মুসান্না বিন হারেছার আওয়াজ হযরত খালিদ (রা.) শুনতে পান “মনযিল নিকটবর্তী ।” হযরত খালিদ (রা.) নাবিকদের বলেন, নৌযান কিনারায় লাগিয়ে তাদের নামিয়ে দিয়ে নৌযানগুলো যেন সামনে এগিয়ে নিয়ে যায়। হযরত মুসান্না এই এলাকা চিনতেন, কিন্তু তারপরও এলাকার দুই ব্যক্তিকে ধরে এনে তাদের পুরস্কার দেন এবং পথ প্রদর্শনের জন্য তাদের সাথে রেখে দেন। হযরত খালিদ (রা.) দরিয়ার পাড়ে নেমে এলে হযরত মুসান্না তার এক অশ্বারোহীকে বলেন, সে যেন তার ঘোড়াটি হযরত খালিদ (রা.)-কে প্রদান করে। হযরত খালিদ (রা.) ঘোড়াটিতে আরোহণ করেন। হযরত মুসান্না এবং হযরত খালিদ (রা.)-এর ঘোড়া পাশাপাশি চলছিল । হযরত মুসান্নার দৃষ্টি হযরত খালিদ (রা.)-এর চেহারায় নিবদ্ধ ছিল। হযরত খালিদ (রা.) এদিক-সেদিক দেখছিলেন । তার দৃষ্টি হযরত মুসান্না (রা.)-এর উপর পড়লেও মুসান্নার দৃষ্টি পূর্ববৎ তার প্রতিই নিবদ্ধ থাকে। “ইবনে হারেছা! কী হল?” হযরত খালিদ (রা.) মুচকি হেসে জিজ্ঞাসা “হা, ওলীদের বেটা!” হযরত মুসান্না গভীর এবং ধীর কণ্ঠে বলেন “আমি আপনাকে চেনার চেষ্টা করছি। আপনাকে আমার মানুষ বলে মনে হয় না। আপনার চেহারায় কিছুটা ভীতি এবং অল্প হলেও উদ্বেগের ছাপ থাকা দরকার ছিল।”. “আমি ভেতরে ভেতরে পেরেশান” হযরত খালিদ (রা.) বলেন। “আমার অন্তরে ভয়ও আছে। এটা এই জন্য যে, আমিও একজন মানুষ । তবে এই উদ্বেগ ও ভয় আমি চেহারায় জায়গা দিতে নারাজ। “এই চেহারা একজন সৈন্যের চেহারা” মুসান্না বলে । “এটা ইসলামের চেহারা । আমি বুঝি ইবনে ওলীদ! সেনাপতির চেহারায় চিন্তার ছাপ দেখা গেলে প্রতিটি সৈন্যের চেহারায় তা অবশ্যই প্রকাশ পায় ।” “আমাকে বলো ইবনে হারেছা!” হযরত খালিদ (রো.) জিজ্ঞাসা করেন। “তুমি এ কথা বলছ কেন? তুমি আমাকে পেরেশান ও উদ্বিগ্ন দেখতে চাও?” “ঠিকই ধরেছেন ইবনে ওলীদ!” মুসান্না বলে। “সম্ভবত আপনি অনুমান করতে পারছেন না যে, আপনি কত বড় এবং কেমন শক্তিধর শক্রর মুখোমুখী হতে যাচ্ছেন।” ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।