“আমি তোমাকে গনীমতের মাল হিসেবে মুসলমানদের হাতে তুলে দিতে পারি না” বেলাল বলে । “আর এটাও শুনে রাখ সাবিহা! আমার পিতা আক্কাহ বিন আক্কাহ এই অঙ্গীকার করে গিয়েছিল যে, সে খালিদ বিন ওলীদের রক্তে গোসল করে আসবে । কিন্তু সে অস্ত্র সমর্পণ করে নিজেকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিল। বলতে পারি না, মুসলমানদের কে বলে দিয়েছিল যে, এই লোকটি ইবনে ওলীদের রক্ত প্রবাহিত করার অঙ্গীকার করে এসেছে। ইবনে ওলীদ এর শাস্তিস্বরূপ আমার পিতাকে যুদ্ধবন্দীদের থেকে পৃথক করে এবং সকলের সামনে নিজের তলোয়ার দ্বারা তার মাথা কেটে ফেলে। ... আমি তোমাকেও এ কথা বলছি যে, তুমিও এ কথা বলবে না, যা তুমি করতে পারবে না।” “আর আমিও তোমাকে একটি কথা বলতে চাই, যদিও কথাটি তোমার ভাল লাগবে না” সাবিহা বলে । “এবারও যদি আমার ঈসায়ী গোত্র যুদ্ধে হেরে যায়, তাহলে আমি নিজেকে নিজে মুসলমানদের হাতে হাওলা করে দিব এবং তাদের বলব যে, আমি সে পুরুষের স্ত্রী হতে চাই, যে সবচেয়ে বীর-বাহাদুর |” “আমরা সর্বাত্মকতাবে এই চেষ্টা করব, যাতে মুসলমানরা আমাদের মহিলাদের পর্যন্ত পৌঁছাতে না পারে” বেলাল বিন আক্কাহ বলে। “কিন্তু কেউ বলতে পারে না যে কী হবে? একদিকে তোমার অন্তরে মুসলমান-বিদ্বেষ রয়েছে অপরদিকে তুমি আবার নিজেকে তাদের হাতে তুলে দিতে চাও-এটা কেমন কথা?” “আমি এ কথা এ জন্য বলেছি যে, আমার অন্তরে কিছু সংশয়-সন্দেহ সৃষ্টি হচ্ছে” সাবিহা বলে। “আমার এরকম মনে হচ্ছে, যেন মুসলমানদের ধর্মই সঠিক । এত কম সৈন্য নিয়ে তারা পারস্য ও আমাদের সমস্ত গোত্রের সৈন্যদের প্রত্যেক রণাঙ্গনে পরাজিত করে আসছে । এর কারণ এছাড়া আর কী হতে পারে যে, তারা কোনো গায়েবী শক্তির দ্বারা শক্তিপ্রাপ্ত। যদি হযরত ঈসা (আ.) আল্লাহর পুত্র হতেন, তবে আল্লাহ কি তার পুত্রের উন্মতদের এভাবে লাঞ্িত করতেন? আমাকে বলার কেউ নেই যে, মুসলমানরা এ খোদাকেই আল্মাহ বলে নাকি তাদের আল্লাহ ভিন্ন ।” “এমন কথা বলো না সাবিহা!” বেলাল ঝাঁঝালো কণ্ঠে বলে। “তুমি মস্ত বড় নেতার মেয়ে । নিজের ধর্মের ব্যাপারে এমন সন্দেহ করো না, যার শাস্তি আমাদের সবাইকে ভোগ করতে হয় ।” ছএদএম.11000103.0010
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।