Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

, ৯৯ ৮ ৭৮ ৮ সস ৯ ৭৯ সস ৭ ৭ ৭৭৮ পপ পপ ০৮৭৭০ ৭৮৭৭০৭৮৭৮৭৭০ ৭ পিসি সপ পপ সস সস শপ সি ৯ ৯ পপ ৯ সস সপ সস সপ এ ৯ সস পালিয়ে আসা কোনো পুরুষের স্ত্রী আমি হব না। আমি পিতাকে এ কথাও বলেছি যে, আমাকে যদি তার স্ত্রী বানান তাহলে আমার লাশ যাবে তার ঘরে; প্রাণবন্ত দেহ যাবে না।” “তবে কি তুমি আমার বীরত্েরে পরীক্ষা চাও?” বেলাল জিজ্ঞাসা করে। “হী!” সাবিহা জবাবে বলে “আর তার পুরস্কার দেখ । এত সুন্দর দেহ তুমি আর কোথায় পাবে?” “কোথাও নয়” বেলাল বলে। “তবে আমি একটি কাজের ওয়াদা করব না। আমাদের নেতারা এবং গোত্রীয় নবযুবকরা এই ঘোষণা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে যায় যে, মুসলমানদের সালার খালিদ বিন ওলীদের মাথা কেটে আনবে । অথচ পরে তারাই আগে মারা যায় অথবা পলায়ন করে। আমি এমন ওয়াদা করব না। খালিদের মাথা কে কাটবে? তার পর্যন্ত পৌছানোই যায় না!” “আমি এমন ওয়াদা নিব না” সাবিহা বলে । “আমি তোমার মুখ থেকে নয়; বরং অন্যদের মুখ থেকে শুনতে চাই যে, তুমি সবার চেয়ে বেশি মুসলমান হত্যা করেছ এবং মুসলমানদের পরাজয়ে তোমার অবদান সবচেয়ে বেশি । আমি এই ওয়াদাও করছি, যদি তুমি মারা যাও তাহলে আর কারো স্ত্রী হব না। তোমার ভালবাসা ও বীরত্ স্মরণ করে আজীবন কাটিয়ে দিব ।” “আমি তোমাকে একটি কথা বলতে চাই সাবিহা!” বেলাল বলে । “আমি তোমার কারণে যুদ্ধে যাচ্ছি না। আমার উপর পিতৃহত্যার প্রতিশোধের খণ আছে, আমাকে সে খণ পরিশোধ করতে হবে । আমার আত্মার প্রশান্তি তখনই মিলবে, যখন খালিদের শির আমার বর্শায় গাথা থাকবে । আমি তা বনূ তাগানুবের প্রতিটি বাচ্চাকে দেখাব । কিন্তু আমি সে কথা মুখে আনতে চাই না, যা হাতে করতে পারব না। অবশ্যই তার পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করব। যে-ই বাধা হয়ে সামনে আসবে, তাকে হত্যা করতে থাকব । আমি ঘোড়া পরিবর্তন করেছি। এবারের ঘোড়াটি বাতাসের চেয়েও দ্রততর এবং অধিক বলিষ্ঠ ।” “আমি তোমার শক্তি, বীরত্ব এবং তৎপরতা দেখতে চাই” সাবিহা বলে। “যদি এমনটি দেখাতে পার তাহলে আমাকে সঙ্গে নিয়ে চল। আমি তোমার পাশে থেকে পুরুষের মত যুদ্ধ করব। কিন্তু যদি পৃষ্টপ্রদর্শন কর, তাহলে আমার তলোয়ার তোমার পিঠে বসে যাবে ।” ছএদএম.11000109.0017

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।