৮ নস পি ৯ ৯ পন পপ সপ শশী পপ ৭৯ পপ পপ পি শন ৯ শত পপ ৯ ৯ পপ ৯ ৯ নস সন সপ পপ নস শি পপ ৮ ৭৯ ৮ সপ ৯০৯৯৮ কিন্তু সেসব এতিহাসিকের মতে, যারা রণবিদ্যায় অভিজ্ঞ ছিলেন- হযরত খালিদ (রা.)-এর এই শংকা ছিল, তীর সৈন্যরা এই পর্যায়ে পৌঁছবে না যে, একের পর এক বিজয়ের পর দুশমনদের প্রতিরোধে যদি একটু পিছিয়ে আসতে হয়, তাহলে সৈন্যরা একেবারে মনোবল হারিয়ে ফেলবে। এই আশংকা হযরত খালিদ (রা.)-কে উদ্বিগ্ন করে তুলছিল। তিনি এই চিন্তা করতে পারছিলেন না যে, স্বীয় বাহিনীকে বিশ্রামের জন্য কিছুদিন সময় দিবেন। তিনি এমন যুদ্ধচাল সম্পর্কে চিন্তা করছিলেন যে, শক্রদের অগোচরে হামলা করে নেস্তনাবুদ করে দিবেন। একটি চাল তিনি মাযীহ রণক্ষেত্রে প্রয়োগ করে সফল হয়েছিলেন । আর তা ছিল অতর্কিত হামলা । পুরো বাহিনী তিন দিক থেকে দুশমনের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এর থেকে এটা জরুরী হয় না যে, এই চাল প্রতিবার সফলতার মুখ দেখবে । কেননা, পুরো বাহিনীর নিরবে শক্র শিবির পর্যন্ত যাওয়া সহজ কাজ ছিল না। শত্রুদের দু'টি দল দুই স্থানে সমবেত ছিল। একটি জুমাইলে আর অপরটি সানীতে । দুই স্থান সম্পর্কে মুসলিম বাহিনীর এই তথ্য ছিল যে, সেখানে ইরানী ও ঈসায়ী বাহিনী সমবেত হয়ে আছে। পরে হুসাইদের পলায়নপর সৈন্যরাও সেখানে গিয়ে আশ্রয় নিতে থাকে । মাযীহ থেকেও যেসব সৈন্য প্রাণ নিয়ে বেঁচে গিয়েছিল তারাও এক এক করে এ দুই স্থানে সমবেত হচ্ছিল । এই পরাজিত ও পালিয়ে আসা সৈন্যরা সান্নী এবং জুমাইলে গিয়ে সমস্ত সৈন্যের মধ্যে রীতিমত ত্রাস সৃষ্টি করে। সেখানে সালার এবং নেতারাও ছিল। সৈন্যদের মানসিক দুর্বলতায় তারা বেশ চাপের মুখে পড়ে । তাদের চাঙ্গা মনোবল ম্লান হয়ে গিয়েছিল । দৈহিকভাবে সৈন্যরা তাজাদম থাকলেও মানসিকভাবে ছিল পর্যুদস্ত। সান্নীতে তাদের নারীরাও ছিল। অবুঝ-নাবালেগ সন্তানরাও। মহিলারা পুরুষদের কাপুরুষ আত্মমর্ধাদাহীন বলে ধিক্কার দেয় এবং লড়াই করার জন্য প্রস্তুত করে। গু এই দুই স্থানে যুদ্ধের প্রস্তুতি রণাঙ্গনের মতই ছিল। পদাতিক ও অশ্বারোহী সৈন্যরা তলোয়ার চালানার প্রশিক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে থাকে। অশ্বারোহীদের হামলা করা, হামলা প্রতিহত করার ট্রেনিং দেয়া হচ্ছিল। ছএদএম.11000109.0017
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।